Milind Soman: ৫৫ বছরের জন্মদিনে সমুদ্র সৈকতে নগ্ন দৌড় মিলিন্দ সোমনের, দেখুন ছবি
নয়ের দশকের সবথেকে হটেস্ট ও ফিটেস্ট বলিউড মডেল হলেন মিলিন্দ সোমন (Milind Soman)। তিনি শুধু সুপার মডেলই নন, একজন নামী খেলোয়াড়ও। বিশ্বজুড়েই রয়েছে তাঁর ফ্যান ফলোয়ার্স। তাঁর চার্মিং লুকে আকৃষ্ট হয়নি এমন মানুষ খুঁজে পাওয়া বেশ দুস্কর। আজ ৪ নভেম্বর মিলিন্দ সোমনের ৫৫-তম জন্মদিন। কেমন করে নিজের জন্মদিন উদযাপন করছেন এই সুপার মডেল? প্রায়ই আমরা মিলিন্জ সোমনকে দেখে থাকি সমুদ্র সৈকতে অথবা রাস্তায় লম্বা দৌড় দিচ্ছেন। কখনও পায়ে জুতো থাকে, কখনও বা খালি পায়েই দৌড়ে যান তিনি। তব ৫৫ বছরের উদযাপনের দিন আলাদা কিছু করবেন তা বলাই বাহুল্য।
নয়ের দশকের সবথেকে হটেস্ট ও ফিটেস্ট বলিউড মডেল হলেন মিলিন্দ সোমন (Milind Soman)। তিনি শুধু সুপার মডেলই নন, একজন নামী খেলোয়াড়ও। বিশ্বজুড়েই রয়েছে তাঁর ফ্যান ফলোয়ার্স। তাঁর চার্মিং লুকে আকৃষ্ট হয়নি এমন মানুষ খুঁজে পাওয়া বেশ দুস্কর। আজ ৪ নভেম্বর মিলিন্দ সোমনের ৫৫-তম জন্মদিন। কেমন করে নিজের জন্মদিন উদযাপন করছেন এই সুপার মডেল? প্রায়ই আমরা মিলিন্জ সোমনকে দেখে থাকি সমুদ্র সৈকতে অথবা রাস্তায় লম্বা দৌড় দিচ্ছেন। কখনও পায়ে জুতো থাকে, কখনও বা খালি পায়েই দৌড়ে যান তিনি। তব ৫৫ বছরের উদযাপনের দিন আলাদা কিছু করবেন তা বলাই বাহুল্য। এদিনই সুপার মডেল তাঁর ইনস্টাগ্রাম প্রোফাইলে একটি সেক্সি ছবি শেয়ার করেছেন যা দেখে আপনিও বাকরুদ্ধ হয়ে যাবেন।
জন্মদিনের দিন সমুদ্র সৈকতে নগ্ন হয়ে দৌড়াচ্ছেন মিলিন্দ সোমন। সমুদ্র সৈকতে দৌড়তে ভালোবাসেন মিলিন্দ সোমন। কিন্তু তাবলে জন্মদিনের উদযাপনে তাঁকে এভাবে দেখা যাবে, কেই বা ভেবেছিল। নিজেই ৫৫ বছরের জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে সোশ্যাল মিডিয়া প্রোফাইলে সেই নগ্ন দৌড়ের ছবি শেয়ার করেছেন মিলিন্দ সোমন। প্রিয় স্ত্রী অঙ্কিতা কনওয়ার সেই ছবি তুলে দিয়েছেন। এত সুন্দর ওয়েল টোন্ড ফিজিকে মিলিন্দ সোমন সত্যিই একমেবদ্বিতীয়। আরও পড়ুন-Uttar Pradesh: কি কাণ্ড! মধ্যবয়সী মহিলাকে ‘আন্টি’ বলতেই সপাটে থাপ্পড় কিশোরীর গালে
এই প্রথম যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে মিলিন্দ সোমন ঝড় তুলেছেন, এমন নয়। প্রাক্তন গার্লফ্রেন্ড তথা প্রাক্তন মিস ইন্ডিয়া মডেল মধু সাপ্রের সঙ্গেও নগ্ন ছবি তুলেছিলেন তিনি। নয়ের দশকে মধুর সঙ্গে এক বিজ্ঞাপনে শুধু পায়ে জুতো ছাড়া গায়ে সুতোর বিন্দুও ছিল না মিলিন্দ সোমনের। শুধু দুজনকে জড়িয়েছিল এক পাইথন। এই ছবির বিরুদ্ধে মামলাও দায়ের হয়। পাইথনের এমন বেআইনি ব্যবহারে ওই বিজ্ঞাপন সংস্থার বিরুদ্ধে বন্যপ্রাণ সংরক্ষণ আইনে মামলাও রুজু হয়। এই ছবিকে কেন্দ্র করে তৈরি হওয়া বিতর্ক প্রায় এক দশক চলেছে। পরের দিকে অভিযুক্তরা খালাস পেয়ে যায়।
(The above story first appeared on LatestLY on Nov 04, 2020 01:39 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

