Sunny Leone : ড্যানিয়েলকে গাঢ় চুম্বন, রংয়ের উৎসবে আবেগে ভাসলেন সানি
মুম্বই, ৩০ মার্চ : রংয়ের উৎসবে উঠে এল সানি লিওনের পারিবারিক ছবি। যেখানে ড্যানিয়েলের (Daniel Weber) ঠোঁটে গাঢ় চুম্বন করতে দেখা যায় সানিকে। নিজের সোশ্যাল হ্যান্ডেলে সেই ছবি শেয়ার করেন সানি লিওন (Sunny Leone)। ড্যানিয়েলের পাশাপাশি ৩ সন্তান নিশা, এশার এবং নোয়াকে নিয়েও রংয়ের উৎসবে মেতে উঠতে দেখা যায় বলিউডের 'বেবি ডলকে'।
সানি বলেন, পরিবারের সঙ্গে সবচেয়ে সুন্দর হোলি কাটালেন তিনি। তিন সন্তানকে নিয়ে তিনি যেভাবে হোলি (Holi 2021) কাটালেন, তা জীবনের অন্যতম সেরা মুহূর্ত হয়ে থাকবে তাঁর কাছে। নিজের সোশ্যাল হ্যান্ডেলে পরিবারের সঙ্গে একের পর এক ছবি শেয়ার করতে দেখা যায় সানি লিওনকে। যা দেখে প্রাক্তন পর্ন তারকার (Pornstar) অনুরাগীরা খুশি হয়ে যান।
আরও পড়ুন : Shweta Tiwari On ex-husbands : মা-কে মারধর, গার্হস্থ্য হিংসা দেখে ভয়ে সিটিয়ে যায় শ্বেতার ছোট্ট মেয়ে
দেখুন...
View this post on Instagram
করোনাকালে (Corona) মুম্বই (Mumbai) ছেড়ে বিদেশে পাড়ি দেন সানি লিওন। পরিবারের সঙ্গে লস এঞ্জেলসের বাড়িতে পাড়ি দেন অভিনেত্রী (Actor)। ড্যানিয়েলের মা বহুদিন ধরে পরিবারের সঙ্গে সময় কাটাতে চাইছিলেন। সেই কারণেই তাঁরা প্রথম দফার লকডাউন ওঠার পর মুম্বই ছেড়ে বিদেশে পাড়ি দেন বলে জানান অভিনেত্রী।
(The above story first appeared on LatestLY on Mar 30, 2021 12:39 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

