Mahesh Babu: কোটি কোটি টাকা আর্থিক কেলেঙ্কারির অভিযোগ, তেলুগু সুপারস্টার মহেশ বাবুকে জিজ্ঞাসাবাদের জন্যে ইডির তলব

হায়দরাবাদ ভিত্তিক দুটি প্রতারক রিয়েল এস্টেট সংস্থা সাই সূর্য ডেভেলপার্স এবং সুরানা গ্রুপের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ উঠেছে মহেশ বাবুর বিরুদ্ধে।

Mahesh Babu: কোটি কোটি টাকা আর্থিক কেলেঙ্কারির অভিযোগ, তেলুগু সুপারস্টার মহেশ বাবুকে জিজ্ঞাসাবাদের জন্যে ইডির তলব
Mahesh Babu (Photo Credits: X)

Mahesh Babu ED Summon: কোটি কোটি টাকা আর্থিক কেলেঙ্কারির অভিযোগ দক্ষিণী সুপারস্টার মহেশবাবুর বিরুদ্ধে। আর্থিক তছরুপের মামলায় জিজ্ঞাসাবাদের জন্যে তেলুগু অভিনেতাকে ডেকে পাঠাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। ২৭ এপ্রিলের মধ্যে ইডির দফতরে হাজিরা দিতে বলা হয়েছে অভিনেতাকে। হায়দরাবাদ ভিত্তিক দুটি প্রতারক রিয়েল এস্টেট সংস্থা সাই সূর্য ডেভেলপার্স এবং সুরানা গ্রুপের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ উঠেছে মহেশ বাবুর বিরুদ্ধে।

মহেশ বাবুর বিরুদ্ধে কী অভিযোগঃ

সাই সূর্য ডেভেলপার্স এবং সুরানা গ্রুপের বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ উঠেছে। মহেশ বাবু ওই দুই সংস্থার হয়ে বিজ্ঞাপন তথা প্রচার চালাতেন। সাধারণ মানুষকে এই প্রকল্পে যোগ দেওয়ার জন্যে বা প্রকল্পে বিনিয়োগ করার জন্যে প্রভাবিত করতেন অভিনেতা। সহজ কথায় বলতে গেলে, সাই সূর্য ডেভেলপার্স এবং সুরানা গ্রুপে প্রোজেক্টের বিজ্ঞাপনের মুখ ছিলেন তেলুগু সুপারস্টার মহেশ বাবু।

হায়দরাবাদের ওই দুই সংস্থার বিরুদ্ধে অভিযোগ, লেআউটের একই প্লট একাধিকবার বিক্রি করা, ক্রেতাদের মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া এবং ঠোকানো। তদন্তে অভিযুক্ত দুই সংস্থার সঙ্গে ইডি অভিনেতা মহেশ বাবুর (Mahesh Babu) যোগ খুঁজে পেয়েছেন। তাই তাঁকে জিজ্ঞাসাবাদের জন্যে তলব করা হয়েছে। জানা গিয়েছে, রিয়েল এস্টেট সংস্থা দ্বয়ের হয়ে বিজ্ঞাপনের জন্যে মহেশ বাবু 3.4 কোটি টাকার একটি চেক নিয়েছিলেন। এছাড়াও 2.5 কোটি টাকা নগদে নিয়েছেন। গোটা বিষয়টাকে খতিয়ে দেখার জন্যে অভিনেতাকে সমন জারি করেছে ইডি।

(The above story first appeared on LatestLY on Apr 22, 2025 11:50 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).