Sonam Kapoor: সোনম কাপুর-আনন্দ আহুজার বাড়ি থেকে চুরি ২.৪ কোটি নগদ-টাকা!
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী সোনম কাপুর ও তাঁর স্বামী আনন্দ আহুজার বাড়িতে চুরির ঘটনা ঘটনা। দিল্লিতে সোনম-আনন্দের বাড়ি থেকে চুরি হয়ে গেল আড়াই কোটি টাকার নগদ- গয়না সহ বেশ কিছু জিনিস।
নয়া দিল্লি, ৯ এপ্রিল: বলিউডের জনপ্রিয় অভিনেত্রী সোনম কাপুর (Sonam Kapooor) ও তাঁর স্বামী আনন্দ আহুজার বাড়িতে চুরির ঘটনা ঘটনা। দিল্লিতে সোনম-আনন্দের বাড়ি থেকে চুরি হয়ে গেল আড়াই কোটি টাকার নগদ- গয়না সহ বেশ কিছু জিনিস। একটা ব্যাগের মধ্যে ছিল এই সব জিনিস। দিল্লির এই বাড়িতে থাকেন সোনমের শ্বশুর হরিশ আহুজা, শ্বাশুড়ি প্রিয়া আহুজা। পাশাপাশি আনন্দের ঠাকুমা সরলা আহুজাও থাকেন সেখানে। বেশ কয়েকদিন আগেই সোনম-আনন্দ এই চুরি কাণ্ডে পুলিশের কাছে গেলেও, এখন এই খবর সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে।
বাড়িতে অনেক খোঁজার পর না মেলায় তুঘলক রোড থানায় এই বিষয়ে অভিযোগ জানান আনন্দ-সোনম। এই ঘটনায় দিল্লি পুলিশ FIR নথিভুক্ত করা হয়েছে। বাড়ির পরিচারক-কর্মচারী সহ মোট ২৫জনকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। CCTV-ফুটজ দেখে আপাতত কোনও গুরুত্বপূর্ণ সূত্র পাওয়া যায়নি বলে খবর। আরও পড়ুন: সঞ্চালককে চড়, অস্কারের মঞ্চে ১০ বছরের জন্য নিষিদ্ধ অভিনেতা উইল স্মিথ
দেখুন টুইট
Hindi cinema actor #SonamKapoor & her husband #AnandAhuja's residence in #NewDelhi was burgled in February and cash, jewellery and other valuable items worth Rs 2.4 crore were stolen, it was officially learnt on Saturday. pic.twitter.com/1cXn9m29lA
— IANS (@ians_india) April 9, 2022
অনিল কাপুরের মেয়ে সোনম ক দিনের মধ্যে সন্তানের জন্ম দিতে চলেছেন। সোনাম-আনন্দ এখন মুম্বইয়েতেই থাকছেন।
(The above story first appeared on LatestLY on Apr 09, 2022 03:57 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

