Sonakshi Sinha: মহামারীর সঙ্গে একযোগে লড়াই, একে অপরের পাশে থাকার আর্জি সোনাক্ষীর

Sonakshi Sinha: মহামারীর সঙ্গে একযোগে লড়াই, একে অপরের পাশে থাকার আর্জি সোনাক্ষীর
ছবি ইনস্টাগ্রাম

মুম্বই, ৩০ এপ্রিল: কোভিডের (COVID 19)  জেরে গোটা দেশ জুড়ে জটিল পরিস্থিতি তৈরি হয়েছে। এই দুঃসময়ে একে অপরের হাত ধরে কাজ করুন। একে অপরকে সাহায্য করুন। যে যেভাবে পারবেন একে অপরের পাশে থাকুন। মানুষকে অর্থ দিয়ে হোক কিংবা খাবার দিয়ে, যে যেভাবে পারবেন মানুষের পাশে দাঁড়ান বলে আবেদন করেন সোনাক্ষী সিনহা (Sonakshi Sinha)।

নিজের ইনস্টাগ্রাম (Instagram) হ্যান্ডেলে একটি ভিডিয়ো শেয়ার করেন সোনাক্ষী সিনহা। ওই ভিডিয়োতেই সোনাক্ষী মানুষের সাহায্যের জন্য একে অপরকে এগিয়ে আসার কথা বলেন। এই দুঃসময়ে সবাই সবার পাশে দাঁড়ালে তবেই কঠিন সময় পার করে নতুন সকাল দেখতে পারবেন বলে আশা প্রকাশ করেন সোনাক্ষী।

আরও পড়ুন: Ranbir Kapoor: বাড়ির সীমানায় ঢুকবেন না, পাপারাৎজিকে সাবধান করলেন রণবীর

দেখুন...

 

 

View this post on Instagram

 

প্রসঙ্গত করোনার সঙ্গে লড়াই করতে একের পর এক তারকা এগিয়ে আসছেন। অক্ষয় কুমার (Akshay Kumar) থেকে শুরু করে অজয় দেবগণ, সুনীল শেট্টি, শচিন তেন্ডুলকররা এগিয়ে আসছেন মানুষের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে।

(The above story first appeared on LatestLY on Apr 30, 2021 08:53 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).