Shreya Ghoshal: ছেলের প্রথম ছবি শেয়ার করে নাম প্রকাশ করলেন শ্রেয়া ঘোষাল, দেখুন
মুম্বই, ২ জুন: ছেলের ছবি প্রথম প্রকাশ্যে আনলেন শ্রেয়া ঘোষাল (Shreya Ghoshal)। যেখানে শ্রেয়ার কোলে দেখা যায় ছোট্ট 'দেবযান মুখোপাধ্যায়কে'। শ্রেয়া এবং তাঁর একরত্তির পাশে দাঁড়িয়ে থাকতে দেখা যায় গায়িকার (Singer) স্বামী শিলাদিত্য মুখোপাধ্যায়কেও।
শ্রেয়া ঘোষাল নিজের সোশ্যাল হ্যান্ডেলে (Social Media) একরত্তির ছবি শেয়ার করেন। যা দেখে আপ্লুত হয়ে যান তাঁর অসংখ্য গুনমুগ্ধ।
View this post on Instagram
গত ২২ মে মা হন শ্রেয়া ঘোষাল। নিজের বিভিন্ন সোশ্যাল হ্যান্ডেলের মাধ্যমে সুখবর প্রকাশ করেন শ্রেয়া। পাশাপাশি অন্তঃসত্ত্বা হওয়ার পর থেকে তাঁর অসংখ্য গুনমুদ্ধ যেভাবে তাঁদের ভালবাসা জানিয়েছেন,তার জন্য কৃতজ্ঞ তাঁরা। দেবযানের উপস্থিতি, তাকে কোলে নেওয়া, সবকিছুই যেন তাঁদের কাছে এখনও স্বপ্নের মতো বলে জানান শ্রেয়া ঘোষাল।
আরও পড়ুন: Vidya Balan’s Sherni: প্রকাশ্যে বিদ্যা বালানের 'শেরনি'-র ট্রেলার, চমকে যাবেন
প্রসঙ্গত শ্রেয়া ঘোষালের অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ্যে আসার পর পরই তাঁকে সাধ খাওয়ান বন্ধুরা। তবে লকডাউনের (Lockdown) জেরে অনলাইনের শ্রেয়ার সাধের অনুষ্ঠান সেরে ফেলেন কৌশিকী চক্রবর্তী, শান্তনু মৈত্ররা।
(The above story first appeared on LatestLY on Jun 02, 2021 01:32 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

