Sara Ali Khan : 'ম্যাজিকাল' সারা, সইফ-কন্যার ছবি ভাইরাল অন্তর্জালে
মুম্বই, ২৪ এপ্রিল : ভাইরাল হল সারা আলি খানের (Sara Ali Khan) ছোটবেলার ছবি। সারার যে ছবি দেখলে চমকে ওঠে তাঁর অনুরাগীরা। পিসি সাবা আলি খান সারার ওই ছবি শেয়ার করেন। যেখানে এক্কেবারে অন্যরকম লুকে ধরা পড়েছে সারার হাসি।
সারার ছোটবেলায় সাবা (Saba Ali Khan) নিজের হাতেই ওই ছবি তোলেন বলে জানান। শুধু তাই নয়, ছোট থেকেই যে সারা এক্কবারে ক্যামেরার সামনে পোজ দেওয়ার জন্য তৈরি, তা এই ছবি থেকেই বেশ স্পষ্ট।
আরও পড়ুন : Mimi Chakraborty : চোখ ভরে যাচ্ছে জলে, চিকুর স্মৃতিতে মূহ্যমান মিমি
দেখুন..
View this post on Instagram
এদিকে সবে সবে আতরঙ্গি রে-র শ্য়ুটিং শেষ করেন সারা আলি খান। অক্ষয় কুমার (Akshay Kumar) এবং ধনুষের সঙ্গে এই সিনেমায় স্ক্রিন শেয়ার করছেন সারা। পরিচালক আনন্দ এল রাই করোনায় আক্রান্ত হওয়ার পর আতরঙ্গি রে-এর শ্য়ুটিং বন্ধ হয়ে যায়। পরে ওই ছবির শ্যুট শেষ করে গোটা ইউনিট।
কেদারনাথ দিয়ে বলিউডে পা রাখেন সারা আলি খান। ওই সিনেমায় সুশান্ত সিং রাজপুতের (Sushant Singh Rajput) সঙ্গে স্ক্রিন শেয়ার করেন তিনি। কেদারনাথ (Kedarnath) মুক্তি পাওয়ার পরপরই ফের মুক্তি পায় সারার সিম্বা। রণবীর সিংয়ের সঙ্গে সিম্বায় দেখা যায় তাঁকে। সিম্বার পর কুলি নম্বর ওয়ানে বরুণ ধাওয়ানের সঙ্গে স্ক্রিন শেয়ার করলেও, তা মুখ থুবড়ে পড়ে বক্স অফিসে। পাশাপাশি কার্তিক আরিয়ানের সঙ্গে সারার লভ আজকালও বক্স অফিসে জায়গা করতে পারেনি। পরপর দুটি সিনেমা মুখ থুবড়ে পড়ার পর আতরঙ্গি রে-তে সারার অভিনয় কি দর্শকদের ভাল লাগবে! আপাতত সেই প্রশ্নই করতে শুরু করেছেন অনুরাগীরা।
প্রসঙ্গত আতঙ্গি রে-র শ্যুটিংয়ের পর রাম সেতুর শ্যুট শুরু করে করোনায় আক্রান্ত হন অক্ষয় কুমার।
(The above story first appeared on LatestLY on Apr 24, 2021 04:49 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

