Mimi Chakraborty : চোখ ভরে যাচ্ছে জলে, চিকুর স্মৃতিতে মূহ্যমান মিমি

Mimi Chakraborty : চোখ ভরে যাচ্ছে জলে, চিকুর স্মৃতিতে মূহ্যমান মিমি
মিমির সঙ্গে চিকু

কলকাতা, ২৪ এপ্রিল : প্রিয় চিকুর মৃত্যুর পর এখন স্মৃতি আকড়েই তার ছবি শেয়ার করলেন মিমি চক্রবর্তী। নিজে সোশ্যাল হ্যান্ডেলে (Instagram) চিকুর ছবি শেয়ার করে আবেগপ্রবণ হয়ে পড়েন মিমি (Mimi Chakraborty)।

চিকুর কথা মনে পড়লেই তাঁর চোখ ঝাপসা হয়ে যায়। জলে ভরে যায় চোখ। চিকু কাছে নেই, তাতে কি! তিনি ঘরের আনাচে কানাচে এখনও চিকুর গন্ধ পান। চিকুকে ছাড়া তিনি যেন বড্ড একা হয়ে পড়েছেন। এমনই জানান মিমি।

 

 

View this post on Instagram

 

পাশপাশি চিকুকে তিনি সব সময় ভালবেসে যাবেন। যতদিন না পর্যন্ত আবার চিকুর সঙ্গে দেখা হয়, ততদিন পর্যন্ত তাঁর প্রিয় পোষ্য হৃদয়েই থাকবে বলে জানান তৃণমূল কংগ্রেসের (TMC) এই সাংসদ অভিনেত্রী (Actor)।

আরও পড়ুন  : Covid 19 : 'অক্সিজেন সরবরাহে কেউ বাধা দিলে, তাঁকে ফাসি দেওয়া হবে'

চিকুর স্মৃতিতে মিমি যখন মূহ্যমান, সেই সময় তাঁর মনের জোর বাড়ান, সাহস যোগান ইন্ডাস্ট্রির বন্ধুরা। ইমন চক্রবর্তী থেকে ঊষসী রায়, প্রত্যেকে মিমির পাশে দাঁড়িয়ে তাঁর মনের সাহস যোগান।

(The above story first appeared on LatestLY on Apr 24, 2021 04:09 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).