Family Man Actor Rohit Basfore Death: ফের মৃত্যু বলিউডে, 'ফ্যামিলি ম্যান'-খ্যাত অভিনেতা রোহিত বাসফোরের মৃতদেহ উদ্ধার অসমের জঙ্গলে, ঝরনার পাশে পড়েছিল দেহ
রোহিত বাসফোরকে খুন করা হয়েছে বলে দাবি পরিবারের। সম্প্রতি গুয়াহাটির বাড়িতে পার্কিং নিয়ে গন্ডগোলে জড়ান রোহিত। সেখানে তাঁকে হুমকি দেন রঞ্জিত বাসফোর, অশোক বাসফোর এবলং ধরম বাসফোর নামে ৩ ব্যক্তি।
মুম্বই, ২৯ এপ্রিল: ফের মৃত্যু অভিনেতার (Rohit Basfore Death)। এবার রহস্যজনকভাবে মৃতদেহ উদ্ধার হল 'ফ্যামিলি ম্যান' খ্যাত অভিনেতা রোহিত বাসফোর-এর (Rohit Basfore)। অসমের গড়ভাঙা জঙ্গলের একটি ঝরনার পাশ থেকে উদ্ধার হয় রোহিত বাসফোর নামে এই অভিনেতার মৃতদেহ। রিপোর্টে প্রকাশ, সম্প্রতি রোহিত বাসফোর মুম্বই (Mumbai) থেকে অসমে (Assam) যান তাঁর গুয়াহাটির বাড়িতে। রবিবার দুপুরে সাড়ে বারোটা নাগাদ রোহিত গুয়াহাটির বাড়ি থেকে বেরোন বন্ধুদের সঙ্গে ঘোরার জন্য। একদিন ঘোরার পরিকল্পনা ছিল রোহিতের। বন্ধুদের সঙ্গে বেড়াতে বেরিয়ে হঠাৎ করেই রোহিতের আর কোনও খোঁজ মিলছিল না। ফলে বন্ধুরা রোহিতের বাড়িতে খবর দেন। হঠাৎ গড়ভাঙার জঙ্গলে একটি ঝরনার পাশ থেকে রোহিতকে খুঁজে পান বন্ধুরা। সঙ্গে সঙ্গে তাঁকে তাঁরা হাসপাতালে ভর্তি করেন। তবে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
এদের পাশাপাশি জিম প্রশিক্ষক অমরদ্বীপের নামও নেওয়া হয় পরিবারের তরফে। জিম প্রশিক্ষক অমরদ্বীপই রোহিত বাসফোরকে ঘুরতে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেন বলে বাড়ির লোকের অভিযোগ।
পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। সেই সঙ্গে রোহিতের দেহে বেশ কিছু ক্ষত মিলেছে। যার জেরে তাঁকে খুন করা হয়ে থাকতে পারে বলে পুলিশের প্রাথমিক অনুমান। জানা যাচ্ছে, রোহিত বাসফোরের মৃতদেহের একাধিক জায়গায় ক্ষতচিহ্ন ছিল। যার মধ্যে মুখ, মাথা। মৃত্যুর আগে রোহিত বাসফোরের সঙ্গে কী হয়, সে বিষয়ে পুলিশ জোরদার তদন্ত শুরু করেছে।
(The above story first appeared on LatestLY on Apr 29, 2025 09:40 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

