Ritwik Chakraborty: নতুন ব্যবসার প্রস্তাব দিল ঋত্বিকের হাতের পুতুল, কথা শুনে ভাষা হারালেন অভিনেতা (দেখুন ভিডিও)
শুধু অভিনয় নয়, ঋত্বিক চক্রবর্তী একজন ভেন্ট্রোলাকুইস্টও, ভেন্ট্রিলোকুইজমের এই গুণের ঝলক শেয়ার করলেন সোশ্যাল মিডিয়ায়
ধরুন আপনার হাতে একটা পুতুল আছে, আর আচমকা সেই পুতুল আপনার সঙ্গে কথা বলতে শুরু করে। আর এমন কিছু বলতে শুরু করে যাতে সে আর হাতের পুতুল নয় হাতের বাইরের পুতুল হয়ে যায়। এমন ঘটনাই ঘটেছে অভিনেতা ঋত্বিক চক্রবর্তীর সঙ্গে।যার জন্য বাধ্য হয়ে অভিনেতাকে লিখতে হয়েছে _হাতের বাইরে হাতের পুতুল।
ঘটনা কী? ঋত্বিকের একটি কথা বলা পাপেট রয়েছে। মাঝে মধ্যে সে নানা রকম কথা বলে চমকে দেয় অভিনেতাকে। যেমন, আজ সে একটি বিজনেসের প্রস্তাব নিয়ে হাজির। সেই প্রস্তাব শুনে ঠিক কী বলবেন ঋত্বিক ভাষাই খুঁজে পাচ্ছিলেন না। কী ছিল সেই প্রস্তাব? -
View this post on Instagram
শুধু অভিনয় নয়, ঋত্বিক চক্রবর্তী একজন ভেন্ট্রোলাকুইস্টও। সবটাই ভেন্ট্রিলোকুইজমের খেলা। তাঁর এই গুণের ঝলক মাঝে মধ্যে দেন। যেমন আজ দিয়েছেন। ভক্তরা তাঁর এই বিশেষ গুণ দেখে মুগ্ধ।ইতিমধ্যেই ভাইরাল সেই ভিডিও।
(The above story first appeared on LatestLY on Sep 27, 2022 02:51 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

