Rashmika Mandanna: ‘সামি সামি’ গানে আর নাচবেন না রশ্মিকা মন্দনা, স্পষ্ট জানিয়ে দিলেন নায়িকা

মতই ছবির প্রতিটি গান দর্শক মনকে মাত দিয়েছে। রশ্মিকার ‘সামি সামি’ হোক কিংবা সামান্থার ‘ও আন্তাভা’ ঝড় তুলেছে আট থেকে আশি সকলের মনে।

Rashmika Mandanna: ‘সামি সামি’ গানে আর নাচবেন না রশ্মিকা মন্দনা, স্পষ্ট জানিয়ে দিলেন নায়িকা
Rashmika Mandanna (Photo Credits:

২০২১ সালের সুপারহিট ছবি ‘পুষ্পা’ (Pushpa)। আর ছবির মতই ছবির প্রতিটি গান দর্শক মনকে মাত দিয়েছে। রশ্মিকার ‘সামি সামি’ (Saami Saami) হোক কিংবা সামান্থার ‘ও আন্তাভা’ (Oo Antava) ঝড় তুলেছে আট থেকে আশি সকলের মনে। গানের পাশাপাশি সমানভাবে গানের হুক স্টেপও ভক্তকুলের মন জয় করেছিল। কিন্তু জনপ্রিয়তার তুঙ্গে থাকা ‘সামি সাম’ গানে আর নাচবেন না, স্পষ্ট জানিয়ে দিলেন রশ্মিকা মন্দনা (Rashmika Mandanna)। কিন্তু নায়িকার এমন সিদ্ধান্তের কারণ কী? উত্তরও জানালেন অভিনেত্রী?

সোশ্যাল মিডিয়ায় প্রশ্নউত্তর পর্বে এক ভক্ত রশ্মিকাকে (Rashmika Mandanna) বলেন, সামি সামি গানে অভিনেত্রীর সঙ্গে তিনি নাচতে চান। ভক্তের আবদারের পরিপ্রেক্ষিতে অভিনেত্রী বলেন, সামি সামি গানে অসংখ্যবার নেচে ফেলেছেন তিনি।

ভক্তকে জবাব দিয়ে রশ্মিকা (Rashmika Mandanna) লিখেছেন, ‘সামি সামি’র স্টেপ বহুবার নাচ করেছি আমি। কিন্তু এবার মনে হচ্ছে আর ওই স্টেপে নাচলে আমার কোমরের সমস্যা দেখা দেবে। বয়স তো বাড়ছে নাকি’।

২০২১ সালের ডিসেম্বরে বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল অল্লু অর্জুন (Allu Arjun) এবং রশ্মিকা মন্দনা (Rashmika Mandanna) অভিনীত ‘পুষ্পাঃ দ্য রইজ’। দর্শকমহল থেকে সমালোচকমহল সর্বত্র ব্যাপক প্রশংসা কুড়িয়েছিল সুকুমার পরিচালিত ছবিটি। পুষ্পার দুর্দান্ত সাফল্যের পরই পুষ্পা টু-র ঘোষণা করা হয়েছিল ছবি নির্মাতা তরফে। ৮ এপ্রিল অভিনেতা অল্লু অর্জুনের জন্মদিন। আর ওই দিনের ‘পুষ্পাঃ দ্য রুল’ (Puahpa: The Rule) এর টিজার প্রকাশ পাবে বলেই কানাঘুষো শোনা যাচ্ছে।

 

(The above story first appeared on LatestLY on Mar 21, 2023 06:13 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).