Randhir Kapoor: করোনার গ্রাসে রণধীর কাপুর, ভর্তি হাসপাতালে

Randhir Kapoor: করোনার গ্রাসে রণধীর কাপুর, ভর্তি হাসপাতালে
ফাইল ছবি

মুম্বই, ২৯ এপ্রিল: করোনায় আক্রান্ত রণধীর কাপুর (Randhir Kapoor)। কোভিডে আক্রান্ত হওয়ার পরপরই রণধীর কাপুরকে ভর্তি করা হয় মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে (Hospital)। যদিও বর্ষীয়ান অভিনেতা আপাতত ভাল আছেন বলে জানানো হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে।

জানা যাচ্ছে, বুধবার রাতে কোকিলাবেন হাসপাতালে ভর্তি করা হয় কোভিড (COVID 19) আক্রান্ত রণধীর কাপুরকে। তবে তিনি ভাল আছেন বলেই জানা যাচ্ছে। যদিও রণধীর কাপুরের অসুস্থতা নিয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য করা হয়নি করিশ্মা কাপুর (Karisma Kapoor) বা করিনা কাপুরের (Kareena Kapoor Khan) তরফে।

আরও পড়ুন: Sudipa Chatterjee: তাপস পালের স্ত্রী করোনা আক্রান্ত, মুখ্যমন্ত্রীর সাহায্যের কথা বলে সমালোচনার মুখে সুদীপা

সম্প্রতি হার্ট অ্যাটাকের জেরে মৃত্যু হয় রাজীব কাপুরের। ছোট ভাইয়ের মৃত্যুর পর কার্যত ভেঙে পড়েন রণধীর কাপুর। কাপুর বাড়িতে তিনি আর একা রয়ে গেলেন বলেও সংবাদমাধ্যমের সামনে ভেঙে পড়তে দেখা যায় করিনা কাপুরের বাবাকে।

গত বছর ক্যানসারে আক্রান্ত হয়ে মৃত্যু হয় হৃষি কাপুরের। হৃষির মৃত্যুর এক বছরের মধ্যেই চলে যান 'রাম তেরি গঙ্গা মইলি' খ্যাত অভিনেতা রাজীব কাপুর।

(The above story first appeared on LatestLY on Apr 29, 2021 06:10 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).