Ranbir Kapoor Recovers from Covid : করোনামুক্ত হয়ে বাবার জন্য প্রার্থনায় রণবীর কাপুর

Ranbir Kapoor Recovers from Covid : করোনামুক্ত হয়ে বাবার জন্য প্রার্থনায় রণবীর কাপুর
বাবার জন্য প্রার্থনায় রণবীর, রিদ্ধিমা

মুম্বই : কোভিড মুক্ত হলেন রণবীর কাপুর। করোনা (Corona) থেকে মুক্তি পেয়ে বাবা হৃষি কাপুরের জন্য প্রার্থনায় বসলেন রণবীর কাপুর। হৃষি কাপুরের মৃত্যুর পর পার হয়ে গিয়েছে ১১ মাস। বাবার মৃত্যুর পর এবার ফের বাৎসরিক কাজে বসে প্রার্থনা করতে দেখা যায় রণবীরকে।

হৃষি কাপুরের মৃত্যুর ১১ মাস পর পুরনো ভিডিয়ো শেয়ার করেন নীতু কাপুর (Neetu Kapoor)। যেখানে হৃষির সঙ্গে নিউ ইয়র্কে কাটানো মুহূর্তের কথা মনে করান নীতু কাপুর। যে ভিডিয়ো দেখে চোখে জল ধরে রাখতে পারেননি নেটিজেনরা। নীতুর ভিডিয়োর পাশাপাশি রণবীর কাপুর (Ranbir Kapoor) এবং রিদ্ধিমা কাপুরের ছবিও ভাইরাল হয়ে যায় সামাজিক মাধ্যমে।

 

 

View this post on Instagram

 

আরও পড়ুন : Sona Mohapatra receives death : হিন্দু দেবীকে নিয়ে বিতর্কিত মন্তব্য? সোনা মহাপাত্রকে খুনের হুমকির অভিযোগ

এদিকে সবে সবে করোনার থাবা সরিয়ে সুস্থ হয়ে উঠেছেন রণবীর কাপুর। রণবীর ভাল আছেন বলে খবর প্রকাশ করেন অভিনেতার জ্যেঠু রণধীর কাপুর। প্রসঙ্গত, ব্রক্ষ্মাস্ত্রের শ্যুটিংয়ের মাঝে আচমকাই অসুস্থ হয়ে পড়েন রণবীর কাপুর। ছেলের অসুস্থতার খবর নিজের সোশ্যাল হ্যান্ডেলে শেয়ার করেন নীতু কাপুর। পাশাপাশি রণবীর চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চলছেন, নিয়মিত যোগ করছেন। শিগগিরই তিনি সুস্থ হয়ে উঠবেন বলে আশা প্রকাশ করেন নীতু। যদিও রণবীরের তরফে এ বিষয়ে পালটা কোনও মন্তব্য করা হয়নি।

এদিকে রণবীরের অসুস্থতার পর তাঁর জন্য মন খারাপ হচ্ছে বলে স্টেটাস শেয়ার করেন আলিয়া ভাট। রণবীরের সঙ্গে ছিব শেয়ার করে আলিয়া (Alia Bhatt) নিজের মন খারাপের কথা অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন। যা দেখে অনেকেই আলিয়াকে সাবধানে থাকার পরামর্শ দেন। যদিও রণবীর কাপুর এবং সঞ্জয় লীলা বনশালি পরপর অসুস্থ হলেও, আলিয়ার করোনা রিপোর্ট নেগেটিভ এসছে বলেই জানান অভিনেত্রী।

(The above story first appeared on LatestLY on Mar 26, 2021 04:52 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).