Ram Charan - Upasana Freeze Their Eggs: ডিম্বানু সংরক্ষণ, অর্থনৈতিকভাবে সক্ষম হয়েই বাবা-মা হওয়ার সিদ্ধান্ত, জানালেন দক্ষিণী সুপারস্টার রাম চরণ

রাম চরণ বলেন, বর্তমানে তাঁরা অর্থনৈতিকভাবে সক্ষম। সেই কারণে বিয়ের এত বছর পর তাঁরা বাবা, মা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান রাম চরণ।

Ram Charan - Upasana Freeze Their Eggs: ডিম্বানু সংরক্ষণ, অর্থনৈতিকভাবে সক্ষম হয়েই বাবা-মা হওয়ার সিদ্ধান্ত, জানালেন দক্ষিণী সুপারস্টার রাম চরণ
Ram Charan, Upasana (Photo Credit: Instagram)

হায়দরাবাদ, ১৫মে: আর কয়েকদিনের মধ্যে মা হতে চলেছছেন রাম চরণের (Ram Charan) স্ত্রী উপাসনা (Upasana)। ২০১২ সালে উপাসনার সঙ্গে গাঁটছড়া বাঁধেন রাম চরণ। বিয়ের পরপরই উপসনার ডিম্বানু সংগৃহীত করার সিদ্ধান্ত নেন রাম চরণ। বিয়ের পরপরই রাম চরণ এবং উপাসনা সিদ্ধান্ত নিয়ে ডিম্বানু সংগৃহীত করেন।  তখন তাঁদের সন্তান প্রতিপালনের সামর্থ ছিল না। সেই কারণে তাঁরা দেরি করে বাবা, মা হওয়ার সিদ্ধান্ত নেন।  শুনতে অবাক লাগলেও, সম্প্রতি এক সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে এমনই দাবি করেন রাম চরণ।  তিনি বলেন, বর্তমানে তাঁরা  অর্থনৈতিকভাবে সক্ষম।  সেই কারণে বিয়ের এত বছর পর তাঁরা বাবা, মা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান রাম চরণ। সন্তানকে সুস্থ এবং স্বাভাবিক জীবন দিতেই রাম চরণএবং উপাসনা বিয়ের পরপরই ডিম্বানু সংগৃৃহীত করার সিদ্ধান্ত নেন বলে দক্ষিণী সুপারস্টার জানান।

 

 

View this post on Instagram

 

প্রসঙ্গত এর আগে মিস ইউনিভার্স ডায়না হেডেনও নিজের ডিম্বানু সংগৃহীত করার সিদ্ধান্ত নেন।  ডিম্বানু সংগৃহীত করার বেশ কয়েক বছর পর মা হওয়ার সিদ্ধান্ত নেন ডায়না হেডেন।

(The above story first appeared on LatestLY on May 15, 2023 12:06 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).