যে হোয়াটসঅ্যাপ মেসেজে খুশি হয়ে ভক্তকে বিয়ে করলেন রাখি সাওয়ান্ত, কী মেসেজ জানেন!
রাখি সাওয়ান্ত-কে ডাকা হয় ড্রামা ক্যুইন নামে। আসলে রাখি সাওয়ান্ত মানেই নাটক, আর খামোকা বিতর্ক। খবরে থাকতে পরদেশিয়া গার্ল নামে পরিচিত বলিউডের এই আইটেম গার্ল মাঝেমাঝেই হাস্যকর কথা বলেন। সেই রাখি তাঁর বিয়ে নিয়ে বেশ নাটক করলেন।
মুম্বই, ৫ অগাস্ট: রাখি সাওয়ান্ত (Rakhi Sawant) -কে ডাকা হয় ড্রামা ক্যুইন (Drama Queen) নামে। আসলে রাখি সাওয়ান্ত মানেই নাটক, আর খামোকা বিতর্ক। খবরে থাকতে পরদেশিয়া গার্ল নামে পরিচিত বলিউডের এই আইটেম গার্ল মাঝেমাঝেই হাস্যকর কথা বলেন। সেই রাখি তাঁর বিয়ে নিয়ে বেশ নাটক করলেন। প্রথমে বললেন, সোশ্যাল মিডিয়ায় বিয়ের সাজে ছবি দেওয়ার পর যখন সবাই বললেন রাখি বিয়ে করেছেন। তখন তিনি অস্বীকার করে যান। পরে আবার ঢোক গিলে স্বীকার করেন তিনি বিয়ে করেছেন। আর নিজের বিয়ে নিয়েও মজার কথা জানালেন রাখি।
গ্রেট ব্রিটেনের এক প্রবাসী ভারতীয়কে বিয়ে করার কথা জানিয়ে রাখি দাবি করলেন, তিনি তাঁর স্বামীকে মাত্র ১৫দিন আগে মুখোমুখি দেখেছেন। যদিও তাঁর স্বামী রীতেশ বছর দেড়েক ধরেই তাঁর সঙ্গে হোয়াটসঅ্যাপে নানা বার্তার মাধ্যমে সম্পর্ক রাখত। গত ২৮ জুলাই মুম্বাইয়ের একটি পাঁচতারকা হোটেলে রাখি আর রীতেশের বিয়ে হয়। এখন রাখি হানিমুনে ব্যস্ত। আরও পড়ুন-বিকিনিতে 'পিগি চপস'-র ছবি চোখ ঝলসে দিচ্ছে (দেখুন)
কেন রীতেশকে বিয়ের সিদ্ধান্ত নিলেন? নিজেই এই প্রশ্ন করে নিজেই উত্তর দিয়ে রাখি জানালেন, '' রীতেশ তাঁর একজন ভক্ত। সেই কথা সে তাঁকে নানা হোয়াটসঅ্যাপ বার্তায় জানায়।''
কিন্তু রাখি বলছেন, এমন মেসেজ তিনি ভক্তদের থেকে অনেক পান। তাই প্রথমে সেভাবে রীতেশের হোয়াটসঅ্য়াপকে গুরুত্ব না দিলেও, একটা হোয়াটসঅ্যাপ বার্তা তাঁর মন ছুঁয়ে যায় বলে রাখি জানান। কিন্তু রীতেশ ঠিক কীভাবে মেসেজ পাঠিয়েছিলেন যাতে তার মন গলে যায়! রাখি জানান, তাঁর একদিন মন খুব খারাপ ছিল।
তখনই তাঁর কাছে রীতেশের একটি মেসেজ আসে, তা লেখা ছিল- ''এত মনমরা হয়ে আছো কেন। আমি খুব অবাক হয়ে লিখলাম যে ও কী করে বুঝল। তখন ও লেখে যে আমি অনেকদিন ধরেই আপনার ফ্যান। আপনার মন খারাপ হলে সেটা বুঝতে পারি। সেইদিন থেকেই আমি ওর প্রেমে পড়ে যাই।''
তারপরই রীতেশকে তিনি মেসেজ পাঠাতেন বলে জানান রাখি। এরপর আসে বিয়ের প্রস্তাব। অনেক দিক ভেবে রীতেশের সঙ্গে দেখা করার সিদ্ধান্ত নেন। এবং রীতেশের সঙ্গে কথা বলে তাঁর নাকি এত পছন্দ হয় যে রাখি তাঁকে বিয়ে করার সিদ্ধান্ত নেন। বিয়ের পর বলিউডে কাজ যাওয়া না সেই আশঙ্কাই তিনিই বিয়ের কথা প্রকাশ্যে আনতে চাননি বলে রাখি জানান। বিয়ের খবর দিলেও বিয়ের কোনো ছবি প্রকাশ করেননি তিনি; স্বামীকে এখনই মিডিয়ার সামনে আনতে চান না। বিয়ের ঘোষণার পরেই রাখি জানিয়ে দেন, তিনি আগামী বছর মা হচ্ছেন।
(The above story first appeared on LatestLY on Aug 05, 2019 03:33 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

