Raju Srivastava: হাসপাতালে ভর্তির ঠিক আগে সোশ্যাল মিডিয়ায় হাস্যকৌতুকের শেষ ঝলক রাজুর, সেই ভিডিও রইল আপনাদের জন্য(দেখুন)

হৃদরোগে আক্রান্ত হওয়ার ঠিক আগের দিন নিজের ইনস্টাগ্রামে হাস্যকৌতুকের ঝলক শেয়ার করেছিলেন রাজু। আজ সেই ভিডিও ভাগ করে নেওয়া তাঁর অনুরাগীদের সঙ্গে।

Raju Srivastava: হাসপাতালে ভর্তির ঠিক আগে সোশ্যাল মিডিয়ায় হাস্যকৌতুকের শেষ ঝলক রাজুর, সেই ভিডিও রইল আপনাদের জন্য(দেখুন)
Raju Srivastav (Photo Credit: ANI/Twitter)

এইমস হাসপাতালে ৪১ দিনের লড়াই শেষ হল জনপ্রিয় কৌতুকশিল্পী রাজু শ্রীবাস্তবের (Raju Srivastava) । গত আগস্ট মাসে হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন । দীর্ঘদিন ধরে ভেন্টিলেশনে ছিলেন। তবে শেষমেশ প্রাণ রক্ষা হল না। ট্রেড মিল করার সময়ে হঠাৎই পড়ে যান এই কমেডি শিল্পী। তাঁকে সঙ্গে সঙ্গে নয়াদিল্লির এইমস হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার সকালে তাঁর পরিবার জানান মৃত্যু হয়েছে রাজুর। হৃদরোগে আক্রান্ত হওয়ার ঠিক আগের দিন নিজের ইনস্টাগ্রামে হাস্যকৌতুকের ঝলক শেয়ার করেছিলেন রাজু। আজ সেই ভিডিও ভাগ করে নেওয়া তাঁর অনুরাগীদের সঙ্গে। দেখুন সেই ভিডিও-

(The above story first appeared on LatestLY on Sep 21, 2022 03:28 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).