'Pushpa 2' Release Date: আল্লু অর্জুন ভক্তদের জন্য দুঃখের খবর, পিছিয়ে গেল 'পুষ্পা ২'-এর মুক্তির দিন
এই ছবিতে অল্লু অর্জুনের বিপরীতে দেখা যাবে রশ্মিকা মন্দানা (Rashmika Mandana)-কে। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে এই ছবির একটি গান। যা জিতে নিয়েছে। ফের পর্দায় ফিরতে চলেছেন আল্লু অর্জুন ও রশ্মিকা মান্দান্না। ফের এই জুটির রসায়ন দেখতে মুখিয়ে রয়েছেন ভক্তরা।
অবশেষে জল্পনাই সত্যি হল। পিছিয়ে গেল 'পুষ্পা ২'(Pushpa 2) ছবি মুক্তির দিন। চলতি বছরের ১৫ আগস্ট অর্থাৎ স্বাধীনতা দিবসে (Independence Day) মুক্তির কথা ছিল আল্লু অর্জুন (Allu Arjun) অভিনীত এই ছবির। সেইমতো সব পরিকল্পনাও করে ফেলেছিলেন ভক্তরা। কিন্তু এ বার সিনেপ্রেমীদের দুঃখের খবর শোনালেন খোদ আল্লু অর্জুন। সোশ্যাল মিডিয়ায় তিনি জানান, ১৫ আগস্ট নয়, সব ঠিক থাকলে চলতি বছরের ৬ ডিসেম্বর মুক্তি পেতে চলেছে এই ছবি। ফলে রীতিমতো হতাশ আল্লু অর্জুনের অনুরাগীরা।'পুষ্পা ২'-এর মুক্তি নিয়ে বেশ কিছুদিন ধরেই নানা গুঞ্জন শোনা যাচ্ছিল। শোনা গিয়েছিল, এখনও কিছুটা শুটিং বাকি রয়েছে। শেষ হয়নি ভিএফএক্সেরও কাজও। সেই কারণেই কি পিছিয়ে দেওয়া হল মুক্তির তারিখ? যদিও এই ব্যাপারে প্রযোজকদের তরফে কিছু জানানো হয়নি। অনেকে আবার বলছেন, যেহেতু 'পুষ্পা' ও ডিসেম্বরে মুক্তি পেয়েছিল, তাই 'পুষ্পা ২'-এর জন্যও বেছে নেওয়া হচ্ছে এই মাসকেই। প্রসঙ্গত, এই ছবিতে অল্লু অর্জুনের বিপরীতে দেখা যাবে রশ্মিকা মন্দানা (Rashmika Mandana)-কে। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে এই ছবির একটি গান। যা জিতে নিয়েছে। ফের পর্দায় ফিরতে চলেছেন আল্লু অর্জুন ও রশ্মিকা মান্দান্না। ফের এই জুটির রসায়ন দেখতে মুখিয়ে রয়েছেন ভক্তরা।
Allu Arjun's 'Pushpa 2: The Rule' to now release on December 6https://t.co/zk8FjLlSaT
— News Bulletin (@newsbulletin05) June 18, 2024
(The above story first appeared on LatestLY on Jun 18, 2024 12:01 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

