বিচ্ছেদের গুজব উড়িয়ে স্বামীর মঙ্গলার্থে নিক জোনাসের জন্য 'করবা চৌথ' ব্রত রাখলেন পিগি চপস
প্রিয়াঙ্কা চোপড়া জোনাস হওয়ার পর এটি তাঁর প্রথম 'করবা চৌথ'। তাও আবার সুদূর আমেরিকায় বসে বিদেশি স্বামী নিক জোনাসকে নিয়ে। সে এক অভাবনীয় ব্যাপার। হাতে মেহেন্দি-চূড়া, কপালে ছোট্ট টিপ্, সিঁথিতে চওড়া সিঁদুর, পরনে লাল শাড়ি। ঠিক যেমনটা সাজে এক বিবাহিত ভারতীয় নারী। 'করবা চৌথ' ব্রতে মূলত বিবাহিত মহিলারা স্বামীর মঙ্গলার্থে ও দীর্ঘায়ু কামনা করে উপবাস রাখে। এরপর সন্ধ্যের চাঁদ দেখে স্বামীর হাত থেকে জল খেয়ে, মিষ্টিমুখ করে উপবাস ভঙ্গ করে। এটি মূলত উত্তর ও উত্তর পশ্চিম ভারতে পালনীয় ব্রত।
Priyanka Chopra Jonas Celebrating Karwa Chauth: প্রিয়াঙ্কা চোপড়া জোনাস (Priyanka Chopra Jonas) হওয়ার পর এটি তাঁর প্রথম 'করবা চৌথ' (Karwa Chauth)। তাও আবার সুদূর আমেরিকায় বসে বিদেশি স্বামী নিক জোনাসকে (Nick Jonas) নিয়ে। সে এক অভাবনীয় ব্যাপার। হাতে মেহেন্দি-চূড়া, কপালে ছোট্ট টিপ্, সিঁথিতে চওড়া সিঁদুর, পরনে লাল শাড়ি। ঠিক যেমনটা সাজে এক বিবাহিত ভারতীয় নারী। 'করবা চৌথ' ব্রতে মূলত বিবাহিত মহিলারা স্বামীর মঙ্গলার্থে ও দীর্ঘায়ু কামনা করে উপবাস রাখে। এরপর সন্ধ্যের চাঁদ দেখে স্বামীর হাত থেকে জল খেয়ে, মিষ্টিমুখ করে উপবাস ভঙ্গ করে। এটি মূলত উত্তর (North) ও উত্তর পশ্চিম (North West) ভারতে পালনীয় ব্রত।
ডিসেম্বর ২০১৮ তে চার হাত এক হয় প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাসের। বিয়ের পর প্রথম 'করবা চৌথ' পালনের সুযোগ হারাতে চাননি। তাঁর অনুগামীদের জন্য সেই ছবিও শেয়ার করলেন তিনি। শুধু তিনিই নন স্ত্রীয়ের সংস্কৃতির যথার্থ মর্যাদা ও সম্মান জানিয়ে স্বামী নিকও ছবি পোস্ট করেন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে।
View this post on Instagram
নিক জোনাসের শুভেচ্ছা,
'করবা চৌথ'- এ দেওরেরাও,
ইনস্টা স্টোরি থেকে,
নিক জোনাসের কাঁধে মাথা রেখে, খুনসুটির মেজাজে দেখা যায় দু' জনকে। শুধু বরই নয়। দেওরদের সঙ্গে ছবি তুলতেও ভোলেননি নায়িকা। সাত সমুদ্র তেরো নদীর পারে বসে ব্রত রেখেছেন আর প্রশংসা পাবেন না তা হয় নাকি! ভারতীয় সংষ্কৃতিকে মনে রেখে পালন করার মধ্যে দিয়ে জিতে নিয়েছেন বহু মানুষের মন। সঙ্গে বিবাহ বিচ্ছেদের সমস্ত গুজব উড়িয়ে নেটিজেনদের দেখিয়ে দিয়েছেন তাদের মধ্যে ভালোবাসার ধার কতটা।
(The above story first appeared on LatestLY on Oct 18, 2019 11:15 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

