Priyanka Chopra and Nick Jonas in Met Gala: মেট গালায় নিকের ঠোঁটে ঠোঁট ডোবালেন প্রিয়াঙ্কা, স্ত্রীর পোশাক সাজালেন মার্কিন তারকা, ভাইরাল ছবি

নিক-প্রিয়াঙ্কার জমকালো উপস্থিতি আপ্লূত করেছে নেটমহলকে। ক্লাসিক সাদা এবং কালো রঙের রেট্রো হলিউড গ্ল্যাম লুকে স্পটলাইট কেড়েছেন দম্পতি।

Priyanka Chopra and Nick Jonas in Met Gala: মেট গালায় নিকের ঠোঁটে ঠোঁট ডোবালেন প্রিয়াঙ্কা, স্ত্রীর পোশাক সাজালেন মার্কিন তারকা, ভাইরাল ছবি
Priyanka Chopra and Nick Jonas (Photo Credits: X)

মেট গালার (Met Gala 2025) লাল গালিচায় হাতে হাত দিয়ে হাঁটলেন প্রিয়াঙ্কা চোপড়া এবং স্বামী নিক জোনাস (Priyanka Chopra and Nick Jonas)। তারকা দম্পতির জমকালো উপস্থিতি আপ্লূত করেছে নেটমহলকে। ক্লাসিক সাদা এবং কালো রঙের রেট্রো হলিউড গ্ল্যাম লুকে স্পটলাইট কেড়েছেন দম্পতি। মেট গালা থেকে ভাইরাল হয়েছে নিক-প্রিয়াঙ্কার লুক। তবে সমস্ত ছবির মধ্যে থেকে একটি ছবিতে গিয়ে বারবার চোখ আটকাচ্ছে ভক্তকুলের। মেট গালার লাল গালিচায় স্ত্রী প্রিয়াঙ্কার (Priyanka Chopra) পোশাক ঠিক করে দিচ্ছেন নিক।

আরও পড়ুনঃ  মেট গালায় 'রাজার প্রবেশ', বাঙালি ডিজাইনারের পোশাকে শাহরুখ যেন রাজত্ব করলেন মেট গালার গালিচায়, দেখুন ভিডিয়ো

স্বামীর কর্তব্যে সর্বদা অবিচল মার্কিন তারকা। স্ত্রীর নামে পারলে দু ঢোগ জল বেশি খান তিনি। প্রিয়াঙ্কা যেন তাঁর চোখের তাঁরা। গালায় যখন চিত্রসাংবাদিকেরা 'প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কা' করে চিৎকার করছেন তখন নিক ব্যস্ত ছবি তোলার জন্যে স্ত্রীয়ের পোশাক ঠিক করতে।

সাদা-কালো রেট্রো লুকে মেট গালায় নিক-প্রিয়াঙ্কাঃ

 

মেট গালায় একে অপরকে চুম্বন করতেও দেখা গিয়েছে নিক এবং প্রিয়াঙ্কাকে। বিদেশি সাংবাদিকে ঠাসা গালায় স্বামী নিকের ঠোঁটে ঠোঁট ডুবিয়ে চুমুতে মজলেন স্ত্রী প্রিয়াঙ্কা।

মেট গালায় নিক-প্রিয়াঙ্কার চুম্বনঃ

নিউইয়র্ক-এর দ্যা মেট্রোপলিটিয়ান মিউজিয়াম অফ আর্ট গ্যালারিতে অনুষ্ঠিত হয়েছে মেট গালা ২০২৫। চলতি বছরে শাহরুখ খান, কিয়ারা আডবাণী, দিলজিৎ দোসাঞ্জ অভিষেক করেছেন এই ফ্যাশন গালায়। স্ফীত বেবি বাম্প নিয়ে মেট গালায় হেঁটেছেন কিয়ারা।

(The above story first appeared on LatestLY on Aug 18, 0740 05:46 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).