Prabhas : হায়দরাবাদের রাস্তায় প্রভাসের ৬ কোটির ল্যাম্বরগিনি, ভাইরাল ভিডিয়ো
হায়দরাবাদ, ৩০ মার্চ : বাহুবলী তারকা (Bahubali) প্রভাসের ল্যাম্বরগিনি নিয়ে জোর কদমে শোরগোল শুরু হয়েছে সামাজিক মাধ্যমে। হায়দরাবাদের রাস্তায় প্রভাসের ল্যাম্বরগিনির ছবি প্রকাশ্যে আসতেই, তা ভাইরাল হয়ে যায় হু হু করে।
ল্যাম্বরগিনি (Lamborghini) কেনার পর হায়দরাবাদের রাস্তায় প্রভাসকে (Prabhas) তা চালিয়ে যেতে দেখা যায়। তেলুগু সুপারস্টারের ৬ কোটির গাড়ির সেই ভিডিয়ো প্রকাশ্যে আসতেই নেটিজেনদের মধ্য জোর চর্চা শুরু হয়ে যায়। বাবার জন্মদিনেই প্রভাস ল্যাম্বরগিনি কিনেছেন বলে জানা যায়। ট্য়ুইটারে যখন প্রভাসের এই বিলাসবহুল গাড়ির ভিডিয়ো ট্রেন্ড করতে শুরু করে, তা নিয়ে শোরগোল শুরু হয়ে যায়। যদিও প্রভাস এ বিষয়ে কোনও মন্তব্য করেননি।
আরও পড়ুন : West Bengal Assembly Election 2021 : হাইভোল্টজ নন্দীগ্রামে শাহ, খড়গপুরে ভোটের উত্তাপ বাড়ালেন মিঠুন
Rebel Star #Prabhas bought a brand new @Lamborghini Aventador S Roadster pic.twitter.com/RLJ3ImSKc6
— Prabhas (@PrabhasRaju) March 28, 2021
বাহুবলী এবং বাহুলবলী টু দিয়ে গোটা দেশের সিনেমাপ্রেমীদের মনে জায়গা করে নিয়েছেন প্রভাস। বাহুবলীর চোখ ঝলসানো সাফল্যের পর শ্রদ্ধা কাপুরের (Shraddha Kapoor) সঙ্গে সাহো-তেও অভিনয় করতে দেখা যায় প্রভাসকে।
(The above story first appeared on LatestLY on Mar 30, 2021 02:04 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

