PRABHA'S SALAAR: জওয়ানের ভয়ে সেপ্টেম্বর থেকে পিছিয়ে কবে রিলিজ করছে প্রভাসের সালার

শাহরুখ খানের 'জওয়ান' প্রচারে ঝড় তুলছে। আগামী ৭ সেপ্টেম্বর রিলিজ করছে জওয়ান। আর জওয়ান বড় হিট হলে তিন সপ্তাহ পর রিলিজ হতে চলা প্রভাসের 'সালার'-এর ব্যবসায় প্রভাব পড়তে পারে।

PRABHA'S SALAAR: জওয়ানের ভয়ে সেপ্টেম্বর থেকে পিছিয়ে কবে রিলিজ করছে প্রভাসের সালার
Salaar New Poster (Photo Credits: Twitter)

মুম্বই, ২ সেপ্টেম্বর: শাহরুখ খানের 'জওয়ান' প্রচারে ঝড় তুলছে। আগামী ৭ সেপ্টেম্বর রিলিজ করছে জওয়ান। আর জওয়ান বড় হিট হলে তিন সপ্তাহ পর রিলিজ হতে চলা প্রভাসের 'সালার'-এর ব্যবসায় প্রভাব পড়তে পারে। সেই আশঙ্কায় ২৮ সেপ্টেম্বর থেকে পিছিয়ে দেওয়া হল 'সালার'-এর মুক্তির দিন। বক্স অফিসে রেকর্ড গড়া 'কেজিএফ'-র নির্মাতাদের সিনেমা 'সালার'-এবার মুক্তি পেতে চলেছে নভেম্বরে। তবে নভেম্বরের কত তারিখ রিলিজ করবে তা সালার, তা জানানো হয়নি।

আগামী ১২ নভেম্বর দিওয়ালির-পর হয়তো প্রভাসের এই সিনেমা রিলিজ করতে পারে। আদিপুরুষের মহাব্যর্থতার পর প্রভাসের কাছে অগ্নিপরীক্ষা হল সালার। বাহুবলী টু-র পর আর কোনও বড় হিট নেই প্রভাসের। আরও পড়ুন-জওয়ান ঝড়ের মাঝে নজর কাড়লেন সলমন, করলেন টাইগার থ্রি নিয়ে বড় ঘোষণা

দেখুন টুইট

'কেজিএফ' (KGF), 'পুষ্পা' খ্যাত চলচ্চিত্র নির্মাতা প্রশান্ত নীলের পরিচালনায় আরও এক অপ্রতিরোধ্য চলচ্চিত্রের সৃষ্টি হতে চলেছে বলেই অনুমান করছেন দর্শকমহল। তেলেগু, কন্নড়, মালায়লাম, তামিল এবং হিন্দি ভাষায় মুক্তি পাবে প্রভাস অভিনীত 'সালার'। বাহুবলীর পর প্রভাসের পরপর দুটি সিনেমা সাহো, রাধে শ্যাম একেবারেই সাফল্য পায়নি। এরপর আদিপুরুষ বক্স অফিসে শুধু মুখথুবড়েই পড়েনি, সঙ্গে চূড়ান্ত সমালোচিত হয়।

(The above story first appeared on LatestLY on Sep 02, 2023 02:52 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).