Darshan Thoogudeepa Arrested: রেণুকাস্বামী হত্যা মামলায় গ্রেফতার জনপ্রিয় কন্নড় অভিনেতা দর্শন থুগুদীপা

জনপ্রিয় কন্নড় অভিনেতা দর্শন থুগুদীপাকে (Popular Kannada Actor Darshan Thoogudeepa) তাঁর খামারবাড়ি থেকে আটক করেছে বেঙ্গালুরু সিটি পুলিশ।

Darshan Thoogudeepa Arrested: রেণুকাস্বামী হত্যা মামলায় গ্রেফতার জনপ্রিয় কন্নড় অভিনেতা দর্শন থুগুদীপা
Kannada Actor Darshan Thoogudeepa Arrested (Photo Credit: X)

 নয়াদিল্লি: জনপ্রিয় কন্নড় অভিনেতা দর্শন থুগুদীপাকে (Popular Kannada Actor Darshan Thoogudeepa) তাঁর খামারবাড়ি থেকে আটক করেছে বেঙ্গালুরু সিটি পুলিশ। রবিবার কামাক্ষিপাল্যের একটি ড্রেনে নিহত রেনুকাস্বামীর মৃতদেহ পাওয়া গিয়েছে। একটি কুকুরকে ড্রেন থেকে মৃতদেহ টেনে বার করতে দেখে পথচারীরা পুলিশকে খবর দিলে ঘটনাটি প্রকাশ্যে আসে।

আরও পড়ুন: Murder: ‘সামলাতে পারছিলাম না’, ৯ বছরের সন্তানকে শ্বাসরোধ করে খুন মায়ের

ঘটনা প্রকাশ্যে আসারপর তিনজন ব্যক্তি সোমবার পুলিশের কাছে আত্মসমর্পণ করে এবং ওই ব্যক্তিকে হত্যা করার কথা স্বীকার করে। পুলিশের জিজ্ঞাসাবাদে হত্যার সঠিক কারণ বেরিয়ে আসে। অভিযুক্তরা অভিনেতা দর্শনের নির্দেশেই এই খুন করেছে বলে অভিযোগ।

(The above story first appeared on LatestLY on Jun 11, 2024 12:44 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).