Palak Tiwari Hot Pics: পলক তিওয়ারি মুগ্ধ করা নতুন লুক, অভিনেত্রীর স্টাইলে পাগল ভক্তরা...

Palak Tiwari Hot Pics: পলক তিওয়ারি মুগ্ধ করা নতুন লুক, অভিনেত্রীর স্টাইলে পাগল ভক্তরা...
Credit: Instagram

হিন্দি টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী শ্বেতা তিওয়ারির মেয়ে ও অভিনেত্রী পলক তিওয়ারি। ছোটবেলা থেকেই গ্ল্যামার জগতের সঙ্গে ভালোভাবে পরিচিত তিনি। পলক তিওয়ারি সোশ্যাল মিডিয়ায় খুব জনপ্রিয়। প্রতিদিন সোশ্যাল মিডিয়ায় তিনি তার সিজলিং হট ছবি ও ভিডিও শেয়ার করে তার ভক্তদের মন জয় করে চলেছেন।

সম্প্রতি তিনি ইনস্টাগ্রামে কিছু হট ছবি শেয়ার করেছেন, যা দেখে হৃদস্পন্দন বেড়ে গিয়েছে তার ভক্তদের। ছবিতে দেখতে পাওয়া যাচ্ছে পলক তিওয়ারি পরেছেন গোলাপি রঙের মিনি ড্রেস। হালকা মেক-আপ ও বাঁধা চুলে অসাধারণ লাগছে তাকে। অভিনেত্রীর এই ছবিগুলি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। পাগল ভক্তরা পলক তিওয়ারির সৌন্দর্যের প্রশংসা করে ক্লান্ত হচ্ছেন না।

সলমন খানের 'কিসি কা ভাই কিসি কি জান' ছবিতে অভিনয়ের মাধ্যমে বলিউডের সফর শুরু হয় পলক তিওয়ারির। ইতিমধ্যেই সইফপুত্র ইব্রাহিমের সঙ্গে পলক তিওয়ারির প্রেমের গুঞ্জন তুঙ্গে। বিভিন্ন পার্টি থেকে একাধিকবার ইব্রাহিম ও পলককে একসঙ্গে বেরোতে দেখা গিয়েছে, যার জেরে সোশ্যাল মিডিয়ায় তাদের নিয়ে চর্চা আরও বেড়ে গিয়েছে।

(The above story first appeared on LatestLY on Mar 08, 2024 05:23 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).