Nusrat Jahan: ভাল রাখার ক্ষমতা নিজের হাতেই, কীসের ইঙ্গিত নুসরতের
নুসরত বলেন, অ্যানালমেন্টের কপি তিনি সংসদে জমা দিয়েছেন। সাংসদ অভিনেত্রীর ওই মন্তব্যের পর ফের প্রশ্ন উঠতে শুরু করে।
কলকাতা, ২৩ জুন: নিজেকে ভাল রাখার ক্ষমতা রয়েছে মানুষের নিজের হাতেই। বুধবার সকালে মর্নিং কোটস হিসেবে এমনই মন ভাল রাখার টিপস শেয়ার করলেন নুসরত জাহান। নিজের ইনস্টাগ্রাম (Instagram) হ্যান্ডেলে নতুন ছবি শেয়ার করলেন নুসরত জাহান (Nusrat Jahan)।
View this post on Instagram
বেশ কিছুদিন ধরেই বিতর্কের কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের (TMC) সাংসদ অভিনেত্রী। নিখিল জৈনের সঙ্গে বিয়ে, বিচ্ছেদ নিয়ে প্রশ্নের মুখে নুসরত। নিখিলের সঙ্গে বিয়ে হয়নি বলে নুসরত সংসদে দাঁড়িয়ে 'মিথ্যাচার' করেছেন বলে অভিযোগ করেন বিজেপি (BJP) সাংসদ সংঘমিত্রা মৌর্য। অধ্যক্ষের কাছে বিষয়টি নিয়ে সরব হন বিজেপি সাংসদ। সংঘমিত্রা মৌর্যের ওই অভিযোগের পর সংবাদমাধ্যমের সামনে পালটা মুখ খোলেন নুসরত জাহান।
আরও পড়ুন: Saayoni Ghosh: রাজই 'মেন্টর, ফ্রেন্ড, ফিলোজফার', প্রশংসা সায়নীর
তিনি বলেন, অ্যানালমেন্টের কপি তিনি সংসদে জমা দিয়েছেন। নুসরতের ওই মন্তব্যের পর ফের প্রশ্ন উঠতে শুরু করে। নুসরত যদি অ্যানালমেন্টের প্রতিলিপি সংসদে জমা দেন, তাহলে নিখিলের সঙ্গে বিয়ে হয়নি বলে সংবাদমাধ্যমের সামনে কেন দাবি করলেন অভিনেত্রী! যদিও একের পর এক পালটা মন্তব্যের জেরে এ বিষয়ে মুখ খোলেননি সাংসদ অভিনেত্রী।
View this post on Instagram
এদিকে অন্তঃসত্ত্বা অবস্থায় নিজের মন ভাল রাখার টিপসের পাশাপাশি ফটোশ্যুেটর ভিডিয়োও শেয়ার করেন নুসরত জাহান। যা দেখে তাঁর অনুরাগীরা যেমন খুশি হয়ে যান,তেমনি নেট জনতার একাংশ তাঁকে নিয়ে কটাক্ষও শুরু করে দেন।
(The above story first appeared on LatestLY on Jun 23, 2021 12:55 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

