Sugandha Mishra booked: কোভিড বিধি অমান্য করে বিয়ের অনুষ্ঠান, আটক কপিল শর্মা শোয়ের সুগন্ধা মিশ্র

Sugandha Mishra booked: কোভিড বিধি অমান্য করে বিয়ের অনুষ্ঠান, আটক কপিল শর্মা শোয়ের সুগন্ধা মিশ্র
কোভিড বিধি অমান্যের অভিযোগ, ছবি ইনস্টাগ্রাম

মুম্বই, ৬ মে: কোভিড বিধি না মানার অভিযোগে আটক করা হল কৌতুকশিল্পী (Comedian) সুগন্ধা  মিশ্রকে। করোনা (COVID 19) সংক্রমণ যখন উর্ধ্বমুখী, সেই সময় পাঞ্জাব সরকারের লাগু নিয়ম না মেনে কেন, বিয়ের আয়োজন করা হল, তা নিয়ে প্রশ্নের মুখে পড়েন সুগন্ধা মিশ্র (Sugandha Mishra) এবং তাঁর স্বামী সঙ্কেত ভোঁসলে।

পাশাপাশি পাঞ্জাবের (Punjab) জলন্ধরের যে রিসর্টে তাঁদের বিয়ের আয়োজন করা হয়, সেখানকার কর্তৃপক্ষের কাছেও পুলিশের তরফে জবাবাদিহি তলব করা হয়েছে।

আরও পড়ুন:  Shah Rukh Khan: শাহরুখ কি 'বাই সেক্সুয়াল'? অভিনেতার উত্তরে চমকে উঠবেন

সুগন্ধা মিশ্র এবং তাঁর স্বামী সঙ্কেত ভোঁসলের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৮৮ ধারায় দায়ের করা হয়েছে অভিযোগ। সুগন্ধা মিশ্র এবং সঙ্কেত ভোঁসলে কীভাবে কোভিড বিধি অমান্য করে বিয়ের অনুষ্ঠানে লোকজন নিয়ে সামিল হন, তা নিয়ে প্রশ্ন তোলে পুলিশ (Police)।

সুগন্ধার বিয়ের ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পরপরই তাঁদের আটক করার সিদ্ধান্ত নেওয়া হয় পাঞ্জাব পুলিশের তরফে। করোনা সংক্রমণের জেরে যখন পাঞ্জাব সরকার যে কোনও অনুষ্ঠানে ১০ জনের অতিথি তালিকা নির্ধারিত করে দিয়েছে, সেখানে রিসর্ট ভাড়া নিয়ে কীভাবে ওই ধরনের জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়,তা নিয়ে তোলা হয় প্রশ্ন।

(The above story first appeared on LatestLY on May 06, 2021 06:29 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).