Rajinikanth with Bear Grylls: এবার বেয়ার গ্রিলসের সঙ্গে জঙ্গলে হাঁটবেন রজনীকান্ত, কেন জানেন?

‘ম্যান ভার্সাস ওয়াইল্ড’ সিরিয়ালের গ্রিলসের সঙ্গে এবার দেখা যাবে দক্ষিণী সুপারস্টার রজনীকান্তকে (Rajinikanth with Bear Grylls)। একটি সর্বভারতীয় টেলিভিশন চ্যানেলের খবর, রজনীকান্তকে নিয়ে তোলা এপিসোডের শুটিং হবে কর্নাটকের বাঁদিপুর ন্যাশনাল পার্কে। ‘প্রোজেক্ট টাইগার’ কর্মসূচিতে ১৯৭৪ সালে এই ন্যাশনাল পার্কটি তৈরি করা হয়েছিল কর্নাটকে। সোমবারই ঘোষণা করা হয়েছিল, ‘ম্যান ভার্সাস ওয়াইল্ড’ সিরিয়ালের জন্য টিভি প্রেজেন্টার গ্রিলস আবার শুটিং শুরু করতে চলেছেন। যে সিরিয়ালে এ বার অভিনয় করতে দেখা যাবে চ্যানিং টাটুম, ব্রাই লারসন, জোয়েল ম্যাকহেল, ক্যারা ডেলেভিঙ্গনে, রব রিগ্‌ল, আর্মি হ্যামার ও ডেভ বাতিস্তার মতো হলিউডের ডাকসাইটে অভিনেতা, অভিনেত্রীদের।

Rajinikanth with Bear Grylls: এবার বেয়ার গ্রিলসের সঙ্গে জঙ্গলে হাঁটবেন রজনীকান্ত, কেন জানেন?
রজনীকান্ত ও বেয়ার গ্রিলস (Photo Credits: Instagram)

‘ম্যান ভার্সাস ওয়াইল্ড’ সিরিয়ালের গ্রিলসের সঙ্গে এবার দেখা যাবে দক্ষিণী সুপারস্টার রজনীকান্তকে (Rajinikanth with Bear Grylls)। একটি সর্বভারতীয় টেলিভিশন চ্যানেলের খবর, রজনীকান্তকে নিয়ে তোলা এপিসোডের শুটিং হবে কর্নাটকের বাঁদিপুর ন্যাশনাল পার্কে। ‘প্রোজেক্ট টাইগার’ কর্মসূচিতে ১৯৭৪ সালে এই ন্যাশনাল পার্কটি তৈরি করা হয়েছিল কর্নাটকে। সোমবারই ঘোষণা করা হয়েছিল, ‘ম্যান ভার্সাস ওয়াইল্ড’ সিরিয়ালের জন্য টিভি প্রেজেন্টার গ্রিলস আবার শুটিং শুরু করতে চলেছেন। যে সিরিয়ালে এ বার অভিনয় করতে দেখা যাবে চ্যানিং টাটুম, ব্রাই লারসন, জোয়েল ম্যাকহেল, ক্যারা ডেলেভিঙ্গনে, রব রিগ্‌ল, আর্মি হ্যামার ও ডেভ বাতিস্তার মতো হলিউডের ডাকসাইটে অভিনেতা, অভিনেত্রীদের। আর মঙ্গলবার জানা গেল সেই বিশেষ কথাটি, এবার বেয়ার গ্রিলসের গেস্টের আসনে থাকছেন রজনীকান্ত। আরও পড়ুন-Choreographer Ganesh Acharya: অ্যাডাল্ট ভিডিও দেখতে বাধ্য করার অভিযোগ, কাঠগড়ায় বি-টাউনের কোরিওগ্রাফার গণেশ আচার্য

এর আগে তাঁর ‘ম্যান ভার্সাস ওয়াইল্ড’ সিরিয়ালের জন্য গ্রিলস গত লোকসভা নির্বাচনের পরপরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে শুটিং করেছিলেন উত্তরাখণ্ডের ‘জিম করবেট ন্যাশনাল পার্কে’। মোদির পর গ্রিলসের পছন্দের তালিকায় এখন রজনীকান্ত। গত চার দশক ধরেই ভারতীয় চলচ্চিত্রে একটি নাম। মুক্তির অপেক্ষায় প্রহর গুনছে রজনীকান্তের নতুন অ্যাকশন থ্রিলার ‘দরবার’। দেশের সবচেয়ে বেশি রোজগেরে অভিনেতাদের মধ্যে দশকের পর দশক ধরে থেকেছে তাঁর নাম। এবার বেয়ার গ্রিলসের অতিথি তালিকাতেও জায়গা করে নিলেন তিনি।

(The above story first appeared on LatestLY on Jan 28, 2020 05:04 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).