Nandamuri Taraka Ratna: ৩৯ থামল জীবন, হৃদরোগ প্রাণ কাড়ল দক্ষিণী অভিনেতা নন্দমুরি তারকা রত্নর

ব্যাঙ্গালুরুর হাসপাতালে ভর্তি থাকাকালীন অভিনেতার শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে। কোমায় চলে গিয়েছিলেন তিনি। রাখা হয়েছিল ভেন্টিলেশনের সাপোর্টে।

Nandamuri Taraka Ratna, Chiranjeevi, Mahesh Babu (Photo Credits: Facebook, Instagram)

দক্ষিণী চলচ্চিত্র জগতে শোকের ছায়া। মাত্র ৪৯ বছর বয়সেই থমকে গেল অভিনেতার জীবন। প্রয়াত তেলেগু চলচ্চিত্র অভিনেতা নন্দমুরি তারকা রত্ন (Nandamuri Taraka Ratna)। হৃদরোগ প্রাণ কেড়ে নিল জুনিয়র এনটিআর (Jr NTR) এর তুতোভাই তারকা নাথের।

আরও পড়ুনঃ ৫৬ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল অভিনেতা শাহনওয়াজ প্রধানের, শোকের ছায়া বলি টাউনে

গতমাসে অন্ধ্রপ্রদেশের চত্তর জেলায় একটি পদযাত্রায় অংশ নিয়েছিলেন অভিনেতা (Nandamuri Taraka Ratna)। ২৭ জানুয়ারি পদযাত্রায় হাঁটার সময়ে হৃদরোগে আক্রান্ত হন নন্দমুরি। সঙ্গে সঙ্গে তাঁকে কুপ্পমের একটি বেসরাকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে অভিনেতাকে নিয়ে যাওয়া হয়েছিল ব্যাঙ্গালুরুর নারায়না হৃদয়ালয় হাসপাতালে। দীর্ঘ ২৩ দিন ধরে মৃত্যুর সঙ্গে লড়াই করেছেন নন্দমুরি তারকা নাথ। ব্যাঙ্গালুরুর হাসপাতালে ভর্তি থাকাকালীন অভিনেতার শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে। কোমায় চলে গিয়েছিলেন তিনি। রাখা হয়েছিল ভেন্টিলেশনের সাপোর্টে।

হাসপাতালে দীর্ঘ ২৩ দিনের লড়াই থামিয়ে দিয়ে মাত্র ৩৯ বছর বয়সেই মৃত্যু পথ যাত্রী হলেন নন্দমুরি তারকা নন্দ (Nandamuri Taraka Ratna)। ১৮ ফেব্রুয়ারি শেষ রাতে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন তারকা। তেলেগু অভিনেতার প্রয়াণে শোকস্তব্ধ গোটা দক্ষনী ইন্ডাস্ট্রি। চিরঞ্জীবী (Chiranjeevi), মহেশ বাবু (Mahesh Babu), অল্লু অর্জুন (Allu Arjun) সহ একাধিক তারকা শোক প্রকাশ করে টুইট করেছেন।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement