Naach Baby: সাবেকি সাজে পর্দায় ঝড় তুললেন সানি লিওন, রেমো সানির যুগলবন্দী দেখলেন ৪০লাখ দর্শক (দেখুন ভিডিও)
যতবার তিনি পর্দায় এসেছেন ততবারই পারদ চড়েছে উষ্ণতার। বলিউডে আইটেম ডান্সে অন্য মাত্রা যোগ করেছেন সানি। মঙ্গলবার মুক্তি পেয়েছে তাঁর মিউজিক ভিডিয়ো ‘নাচ বেবি'
বহুদিন ছিলেন পর্দার বাইরে, এবার অন্যরকম লুকে পর্দায় ফিরলেন সানি লিওন, সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলতে যার ‘নাম হি কাফি হে’। যতবার তিনি পর্দায় এসেছেন ততবারই পারদ চড়েছে উষ্ণতার। বলিউডে আইটেম ডান্সে অন্য মাত্রা যোগ করেছেন সানি। মঙ্গলবার মুক্তি পেয়েছে তাঁর মিউজিক ভিডিয়ো ‘নাচ বেবি'। ভিডিওতে একেবারে সাবেকি সাজে ধরা দিলেন সানি. তবে সানি একা নন, তাঁর সঙ্গে এই ভিডিওতে দেখা গেল কোরিয়োগ্রাফার ও পরিচালক রেমো ডিসুজাকে। ৩ মিনিট ৪৬ সেকেন্ডের এই মিউজিক ভিডিয়োতে গরবা করলেন দুই তারকা।মুক্তির কয়েক ঘণ্টার মধ্যেই প্রায় ৪০ লক্ষ দর্শক দেখে ফেলেছেন এই ভিডিও।দেখুন -
সানি ও রেমোর পাশাপাশি এই মিউজিক ভিডিয়োতে দেখা যায় সংগীতশিল্পী ভূমি ত্রিবেদীকে। বিপিন পটওয়ার মিউজিক করা ‘নাচ বেবি’ গানটি লিখেছেন কুমার, গানটি গেয়েছেন বিপিন পটওয়া ও ভূমি ত্রিবেদী।
(The above story first appeared on LatestLY on Sep 07, 2022 02:12 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

