ED Summons Jacqueliene Fernandez: দুশো কোটির আর্থিক তছরুপ মামলায় জড়িত থাকার অভিযোগে ফের জ্যাকলিনকে সমন ইডির

ইডির ডাকে বেশ কয়েকবারই জ্যাকলিন ফার্নান্ডেজকে তদন্তকারী সংস্থার অফিসে হাজির হতে হয়েছে। এমনকী তদন্তের স্বার্থে বেশ কয়েক মাস ধরে জ্যাকলিনের বিদেশ ভ্রমণও নিষিদ্ধ করে আদালত। যা নিয়ে বেশ তোলপাড় শুরু হয়ে যায়।

ED Summons Jacqueliene Fernandez: দুশো কোটির আর্থিক তছরুপ মামলায় জড়িত থাকার অভিযোগে ফের জ্যাকলিনকে সমন ইডির
Jacqueliene Fernandez.jpg (Photo Credit: Instagram)

দিল্লি, ১০ জুলাই: বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজকে আবারও নতুন করে সমন পাঠাল ইডি। কনম্যান সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে আর্থিক তছরুপ মামলায় (Money Laundering Case) জড়িত থাকার অভিযোগে ফের জ্যাকলিনকে সমন পাঠানো হয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফে। ইডির দিল্লির অফিসে বলিউড অভিনেত্রীকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে। প্রসঙ্গত এর আগে একাধিকবার ইডির দফতরে হাজির হতে হয়েছে জ্যাকলিনকে। কনম্যান সুকেশ চন্দ্রশেখরের   (Sukesh Chandrashekhar ) সঙ্গে আর্থিক লেনদেন এবং তছরুপের মামলায় জ্যাকলিনের (Jacqueliene Fernandez ) জড়িত থাকার অভিযোগ উঠেছে বেশ কয়েকবার। সেই কারণে জ্যাকলিনকে একের পর এক তলব করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

আরও পড়ুন: Jacqueline Fernandez: সুকেশের সঙ্গে ২১৫ কোটি আদায়? জ্যাকলিন ফার্নান্ডেজের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ ইডির

পাশাপাশি ইডির ডাকে বেশ কয়েকবারই নায়িকাকে তদন্তকারী সংস্থার অফিসে হাজির হতে হয়েছে। এমনকী তদন্তের স্বার্থে বেশ কয়েক মাস ধরে জ্যাকলিনের বিদেশ ভ্রমণও নিষিদ্ধ করে আদালত। যা নিয়ে বেশ তোলপাড় শুরু হয়ে যায়।

জ্যাকলিনের পাশাপাশি আর্থিক তছরুপ মামলায় নোরা ফতেহিকেও (Nora Fatehi) তলব করে ইডি (ED)। যা নিয়ে জ্যাকলিন ফার্নান্ডেজ এবং নোরা ফতেহি, বলিউডির দুই নায়িকার মধ্যে কথা কথান্তরও শুরু হয়। যা নিয়ে সরগরম হয়ে ওঠে পেজ থ্রির পাতা।

(The above story first appeared on LatestLY on Jul 10, 2024 12:24 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).