Madurai : মাদুরাইয়ে রহস্যজনকভাবে মৃত্যু তামিল অভিনেতা মোহনের
মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিল ৬০ বছর
রহস্যজনকভাবে প্রয়াত তামিল অভিনেতা মোহন।সূত্র থেকে জানা গেছে, তাঁর দেহ রাস্তার ধারে থিরুপারকুন্দ্রাম মন্দিরের কাছে পড়ে থাকতে দেখা যায়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬০ বছর। জানা গেছে ৬০ বছর বয়সী এই অভিনেতা কাজ খোঁজার চেষ্টায় ছিলেন এবং আর্থিকভাবে সমস্যায় ছিলেন। সালেম জেলায় মেট্টুরে নিজের বাড়ি হলেও আর্থিক অবস্থা খারাপ হওয়ার সময় চ্যারিয়ট রোডের কাছে থাকতেন তিনি।
সূত্র থেকে জানা গেছে স্থানীয়রা তাঁর দেহ ৩১ তারিখ রাস্তার ধারে পড়ে থাকতে দেখেন এবং পুলিশে খবর দেন। পুলিশ তরফ থেকে তাঁর দেহ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।
পোস্ট মর্টেমের পরে অভিনেতার মৃতদেহ শেষকৃত্যের জন্য তুলে দেওয়া হবে তার পরিবারের হাতে।১৯৮৯ সালে কমল হাসান অভিনীত ছবি "অপূর্বা সাগোধারারগাল" ছবিতে অভিনয় করতে দেখা যায় মোহনকে। অভিনেতার বন্ধুর চরিত্রে অভিনয় করেছিলেন তিনি।
এছাড়া নান কাদাভুল নামক ছবিতেও অভিনয় করেছেন তিনি।
Tamil actor Mohan found dead under mysterious circumstances in Madurai
Read @ANI Story | https://t.co/JUl6Fk5pCw#Tamilactor #Mohan #dead pic.twitter.com/M5C3CrGV2I
— ANI Digital (@ani_digital) August 4, 2023
(The above story first appeared on LatestLY on Aug 05, 2023 08:57 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

