Shraddha Kapoor's Brother Siddhanth Kapoor Detained: রেভ পার্টি থেকে উদ্ধার মাদক, শ্রদ্ধার দাদাকে আটকের পর জানাল পুলিশ

বেঙ্গালুরুর ওই হোটেলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখলে অনেক বিষয়ই প্রকাশ্যে আসবে বলে মনে করছে পুলিশ।

Shraddha Kapoor's Brother Siddhanth Kapoor Detained: রেভ পার্টি থেকে উদ্ধার মাদক, শ্রদ্ধার দাদাকে আটকের পর জানাল পুলিশ
Shraddha Kapoor (Photo Credit: Instagram)

বেঙ্গালুরু, ১৩ জুন:   শ্রদ্ধা কাপুরের (Shraddha Kapoor) দাদা সিদ্ধান্ত কাপুরকে ( Siddhanth Kapoor)  'মাদকাসক্ত' অবস্থায় আটক করা হয়েছে। বেঙ্গালুরু  পুলিশের তরফে এমন খবর প্রকাশ্যে আসতেই তা নিয়ে জল্পনা শুরু হয়। এ বিষয়ে বেঙ্গালুরু পুলিশের তরফে মুখ খোলা হয়েছে।  পুলিশ সূত্রে খবর, গোপণ সূত্রে খবর পেয়ে রবিবার বেঙ্গালুরুর একটি হোটেলে অভিযান চালানো হয়।  সেখান থেকে আটক করা হয় সিদ্ধান্ত-সহ মোট ৩৫ জনকে।  যদিও যাঁদের আটক করা হয়েছে, তাঁদের কাছ থেকে কোনও মাদক উদ্ধার করা যায়নি।  তবে ওই হোটেল থেকে কিছুটা দূরে এমডিএমএ, গাঁজার মত মাদক উদ্ধার করা হয়।

শুধু তাই নয়, ওই হোটেলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।  সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখলে অনেক বিষয়ই প্রকাশ্যে আসবে বলে মনে করছে পুলিশ।

আরও পড়ুন:  Shakti Kapoor Reacts To Siddhanth Kapoor: 'মাদকাসক্ত' সিদ্ধার্থকে আটক বেঙ্গালুরুতে, কী বললেন শক্তি কাপুর

বেঙ্গালুরু (Bengaluru) পুলিশ মাদকের বিরুদ্ধে কার্যত যুদ্ধ ঘোষণা করা হয়েছে।  ফলে শহরের যে হোটেল থেকে সোমবার সিদ্ধান্ত কাপুর-সহ ৩৫ জনকে আটক করা হয়েছে, তাঁদের জিজ্ঞাসাবাদ চলছে। প্রসঙ্গত চলতি মাসের প্রথম দিকেও বেঙ্গালুরু পুলিশ শহরের বেশ কয়েকটি জায়গায় হানাদারি চালায় এবং সেথান থেকে ৩৪ জনকে আটটক কের মাদকাসক্ত অবস্থায়।

(The above story first appeared on LatestLY on Jun 13, 2022 02:47 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).