আলিয়া ভাটের বন্ধু আকাঙ্খা কাপুর নাকি আথিয়া শেঠি! কাকে ডেট করছেন? মুখ খুললেন লোকেশ রাহুল
অজয় জাদেজা থেকে যুবরাজ সিং। ভারতীয় ক্রিকেটে এমন বেশ কিছু ক্রিকেটার এসেছেন যারা তাদের লুক-চরিত্রের জন্য আলাদা করে খবরে এসেছেন। বর্তমান টিম ইন্ডিয়ায় সেই পজিশন নিয়েছেন লোকেশ রাহুল। টল-ডার্ক- ভাসাভাসা চোখের মিষ্টি মুখের লোকেশ রাহুলের মহিলা ভক্তের সংখ্য়া অনেক।
মুম্বই, ১৯ অগাস্ট: অজয় জাদেজা থেকে যুবরাজ সিং। ভারতীয় ক্রিকেটে এমন বেশ কিছু ক্রিকেটার এসেছেন যারা তাদের লুক-চরিত্রের জন্য আলাদা করে খবরে এসেছেন। বর্তমান টিম ইন্ডিয়ায় সেই পজিশন নিয়েছেন লোকেশ রাহুল (Lokesh Rahul)। টল-ডার্ক- ভাসাভাসা চোখের মিষ্টি মুখের লোকেশ রাহুলের মহিলা ভক্তের সংখ্য়া অনেক। রাহুল ভক্তদের একটাই প্রশ্ন, তিনি এখন কার সঙ্গে ডেট করছেন? বাতাসে নাম ভাসছে অনেক।
রাহুলের সম্ভাব্য গার্লফ্রেন্ডের তালিকায় রয়েছেন আলিয়া ভাটের বন্ধু আকাঙ্খা রঞ্জন কাপুর (Akansha Ranjan Kapoor), সুনীল শেঠির কন্যা আথিয়া শেঠি (Athiya Shetty) , এক পঞ্জাবী অভিনেত্রী সোনাম বাওয়েজা (Sonam Bajwa)। কিন্তু রাহুল আসলে কার সঙ্গে ডেট করছেন? এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের পেজ থ্রি সাক্ষাৎকারে ভারতের তারকা ওপেনার রাহুলকে সোজাসুজি প্রশ্ন করা হয়, তার ব্যক্তিগত জীবন নিয়ে। তাতে মুখ খুললেন স্বয়ং কর্নাটকের তারকা এই ব্যাটসম্যান। আরও পড়ুন-উৎপল দত্তের এই পাঁচ সিনেমা আম বাঙালী কোনওদিন ভুলতে পারবে না
কফি উইথ করণ-এ মহিলাদের নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে হার্দিক পান্ডিয়ার সঙ্গে লোকেশ রাহুলও সাসপেন্ড হয়েছিলেন। সেই বিতর্কের অধ্য়ায় পিছনে ফেলে রাহুল ফের ব্যক্তিগত বিষয়ে সাক্ষাৎকার দিলেন।
কার সঙ্গে ডেট করছেন, এই প্রশ্নে লোকেশ রাহুল বললেন, ''আমি সংবাদপত্র পড়ি না, তাই আমাকে নিয়ে কী লেখা হচ্ছে তা জানি না। আমি আমার ব্যক্তিগত জীবনকে ব্যক্তিগতই রাখতি চায়। যে যা পারছে লিখুক। আমি এসব নিয়ে কিছু বলতে চাই না। আমি এখন ক্রিকেটে মনোনিবেশ করতে চাই।''বিশ্বকাপে শিখর ধাওয়ানের চোট পাওয়ার পর সুযোগ পেয়ে ভালই খেলেন রাহুল। তবেক্যারিবিয়ান সফরে ওয়ানডে সিরিজে খেলার সুযোগ পাননি রাহুল।
অবশ্য টি টোয়েন্টিতে দারুণ ফর্মে আছেন তিনি। ভারতীয় ক্রিকেটের বড় ভবিষ্যৎ হিসেবে ধরা হয় রাহুলকে। কারণ তিনি সব ধরনের ফর্ম্যাটের উপযোগী। এখন রাহুলের কেরিয়ারের গুরত্বপূর্ণ সময়। এমন একটা সময়ে ফোকাস হারাতে চান না বলেই হয়তো ব্যক্তিগত জীবনটা আড়ালেই রাখছেন রাহুল।
(The above story first appeared on LatestLY on Aug 19, 2019 04:12 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

