Kiss Day 2023: চুম্বন দিবসে বলিউডের বহুল চর্চিত কিছু চুম্বন দৃশ্য, যা না দেখলেই নয়

সাদা কালো পর্দা থেকে রঙিন পর্দা ভালোবাসা, রোমান্স, চুম্বনে বলিউডকে টেক্কা দেওয়া দায়।

Kiss Day 2023: চুম্বন দিবসে বলিউডের বহুল চর্চিত কিছু চুম্বন দৃশ্য, যা না দেখলেই নয়
Bollywood Iconic On Screen Kissing Scenes (Photo Credits: YouTube)

চলছে প্রেমের সপ্তাহ (Valentine Week)। আজ ১৩ ফেব্রুয়ারি চুম্বন দিবস (Kiss Day 2023)। প্রেমের মাঝে কপোত কপোতী একে অপরের ঠোঁটের ছোঁয়া পাবে না তা আবার হয় নাকি। চুম্বন দিবস উপলক্ষ্যে বলিউডের সেরা কিছু চুম্বন দৃশ্যে একবার ফিরে দেখা যাক। রুপোলী পর্দায় বহু অভিনেতা অভিনেত্রী গভীর চুম্বনে লিপ্ত হয়েছে। কারুর ক্ষেত্রে আবার হালকার উপর দিয়ে গিয়েছে ঠোঁটের ছোঁয়াটা। ভ্যালেন্টাইনস ডে-র (Valentine's Day) আগে চুম্বন দিবসে চলুন দেখে নেওয়া যাক বলিউডের কিছু সেরা চুম্বন দৃশ্য। যা নিয়ে একসময়ে বিতর্কও চলেছে বেশ। সাদা কালো পর্দা থেকে রঙিন পর্দা ভালোবাসা, রোমান্স, চুম্বনে বলিউডকে টেক্কা দেওয়া দায়।

আরও পড়ুনঃ মুম্বইয়ে সিড-কিয়ারার গ্র্যান্ড রিসেপশন পার্টি সেজে উঠেছিল তারকা সমারোহে, দেখুন ঝলক

করমা (Karma) ছবিতে দেবিকা রানী এবং হিমাংশু রায়ের দীর্ঘ চুম্বন দৃশ্যঃ  

ফায়ার (Fire) ছবিতে শাবানা আজমি এবং নন্দিতা দাসের সমকামী সম্পর্কের ঘনিষ্ঠ মুহূর্তঃ  

রাজা হিন্দুস্তানি (Raja Hindustani) ছবিতে আমির খান এবং করিশমা কাপুরঃ  

ব্ল্যাক (Black) ছবিতে অমিতাভ বচ্চনের প্রথম অনস্ক্রিন চুম্বন দৃশ্য, রানী মুখার্জির সঙ্গেঃ 

শাহরুখ খানের প্রথম অনস্ক্রিন চুম্বন দৃশ্য ক্যাটরিনা কাইফের সঙ্গে, ছবি জব তক হ্যায় জান (Jab Tak Hai Jaan):

(The above story first appeared on LatestLY on Feb 13, 2023 12:37 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).