Kim Kardashian Controversy: গণেশের মূর্তিতে হাত রেখে ছবি তুলে বিতর্কে জড়ালেন কিম কার্দাশিয়ান

আর এই ছবি দেখেই খেপেছেন নেটিজেনদের একাংশ। এই ঘটনার চরম নিন্দা করছেন তাঁরা। ছবির কমেন্টে মার্কিন সুপারস্টারকে এক হাত নিয়েছেন কেউ-কেউ।

আমেরিকান টেলিভিশন স্টার কিম কার্দাশিয়ান (ছবিঃX)

অনন্ত আম্বানি (Anant Ambani) এবং রাধিকা মার্চেন্টের (Radhika Merchant) বিয়ে উপলক্ষে ভারতে এসেছিলেন আমেরিকান টেলিভিশন স্টার কিম কার্দাশিয়ান  (Kim Kardashian )এবং তাঁর বোন খোলো কার্দাশিয়ান (Kholo Kardashian )। ভারত সফর শেষে নিজের দেশে আমারিকায় (America) উড়ে গিয়েছেন মার্কিন তারকা। দেশে পৌঁছে সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিচ্ছেন অনন্ত-রাধিকার বিয়ের নানা মুহূর্ত। এর মাঝেই একটি ছবি শেয়ার করে বিতর্কের মুখে পড়লেন কিম। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করেছেন তিনি। যাতে দেখা যাচ্ছে, গনেশের মূর্তির মাথায় হাত রেখে পোজ দিচ্ছেন তিনি। আর এই ছবি দেখেই খেপেছেন নেটিজেনদের একাংশ। এই ঘটনার চরম নিন্দা করছেন তাঁরা। ছবির কমেন্টে মার্কিন সুপারস্টারকে এক হাত নিয়েছেন কেউ-কেউ। এরপরই হয়তো নিজের ভুল বুঝতে পেরে ছবিটি সোশ্যাল মিডিয়া থেকে উড়িয়ে দেন তিনি। প্রসঙ্গত, অনন্ত-রাধিকার বিয়ের আসরের অন্যতম চমক ছিল কিমের উপস্থিতি। একেবারে ভারতীয় লুকে ধরা দেন তিনি। জমান বিয়ের আসর। বলিউড তারকাদের সঙ্গে এক ফ্রেমে দেখা গিয়েছে তাঁকে। নিজের ইনস্টাগ্রামে সে সব ছবি শেয়ারও করেন তিনি। বলিউড ডিভা ঐশ্বর্য রাই বচ্চনের সঙ্গে ছবি দিয়ে আমেরিকান তারকা লিখেছিলেন 'কুইন।'

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement