KIFF 2021: কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে থাকবেন শাহরুখ খান, জানালেন মুখ্যমন্ত্রী
আগামী ৮ জানুয়ারি কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (Kolkata International Film Festival 2021) উদ্বোধনী অনুষ্ঠান। করোনার আবহে এবার এই চলচ্চিত্র উৎসব হবে ভার্চুয়াল। ৮ জানুয়ারি নবান্ন সভাঘর থেকে ২৬তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। অনুষ্ঠানে ভার্চুয়ালি হলেও উপস্থিত থাকবেন শাহরুখ খান (Shahrukh khan)। আর একথা টুইট করে জানিয়েছেন মুখ্যমন্ত্রীই। বুধবার টুইটে মুখ্যমন্ত্রী লেখেন, "একসঙ্গে আমরা এই মহামারী কাটিয়ে উঠব। কিন্তু শো চালিয়ে যেতে হবে। আমরা এবার ছোটো করে উদ্বোধনী অনুষ্ঠান করব, তবে সেটা হবে ভার্চুয়াল। আমি গর্বিত যে ৮ জানুয়ারি বিকেল ৪টেতে আমার ভাই শাহরুখ অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেবেন। কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনে চোখ রাখুন।"
কলকাতা, ৬ জানুয়ারি: আগামী ৮ জানুয়ারি কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (Kolkata International Film Festival 2021) উদ্বোধনী অনুষ্ঠান। করোনার আবহে এবার এই চলচ্চিত্র উৎসব হবে ভার্চুয়াল। ৮ জানুয়ারি নবান্ন সভাঘর থেকে ২৬তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। অনুষ্ঠানে ভার্চুয়ালি হলেও উপস্থিত থাকবেন শাহরুখ খান (Shahrukh khan)। আর একথা টুইট করে জানিয়েছেন মুখ্যমন্ত্রীই। বুধবার টুইটে মুখ্যমন্ত্রী লেখেন, "একসঙ্গে আমরা এই মহামারী কাটিয়ে উঠব। কিন্তু শো চালিয়ে যেতে হবে। আমরা এবার ছোটো করে উদ্বোধনী অনুষ্ঠান করব, তবে সেটা হবে ভার্চুয়াল। আমি গর্বিত যে ৮ জানুয়ারি বিকেল ৪টেতে আমার ভাই শাহরুখ অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেবেন। কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনে চোখ রাখুন।"
তবে গত কয়েক বছরের মতো এবারও চলচ্চিত্র উৎসবের উদ্বোধনে অমিতাভ বচ্চন থাকবেন উপস্থিত থাকবেন কি না তা জানা যায়নি। অন্যবারের মতো থাকছে না বলি, টলি তারকার মেলা। কোনও বিশেষ অতিথিও আসছেন না। শুধু সত্যজিৎ স্মারক বক্তৃতায় থাকবেন অনুভব সিনহা। বিষয়, সোশ্যাল রেসপন্সিবিলিটি ইন মেইনস্ট্রিম ইন্ডিয়ান সিনেমা। শিশিরমঞ্চ, নন্দন, রবীন্দ্রসদন সহ মাত্র ৬টি প্রেক্ষাগৃহে দেখানো হবে চলচ্চিত্র উৎসবের সিনেমাগুলি। করোনার কারণেই হলের সংখ্যা কমানো হয়েছে। মাত্র ৫০ শতাংশ দর্শক নিয়েই দেখানো হবে ছবিগুলি। আরও পড়ুন: TMC MP Mimi Chakraborty: মানুষের জন্য কাজ না করে দুবাইতে ঘুরছেন? ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে ট্রোলড মিমি
Together we will overcome this pandemic. But the show must go on. We are going ahead with #KIFF 2021 virtually, on a smaller scale. Glad that my brother @iamsrk will join us virtually at the inaugural event on Jan 8, 4pm. Watch Kolkata International Film Festival live
— Mamata Banerjee (@MamataOfficial) January 6, 2021
এবার চলচ্চিত্র উৎসবের থিম কান্ট্রি ইতালি। চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী ছবি 'অপুর সংসার'। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সেরা ছবিকে রয়্যাল বেঙ্গল গোল্ডেন ট্রফি-র পাশাপাশি ৫১ লক্ষ টাকার পুরস্কারও দেওয়া হবে। ২০২০- টলিউড ও বলিউডের প্রখ্যাত অভিনেতাদের হারিয়েছি। তাঁদের শ্রদ্ধার্ঘ্য জানিয়ে সৌমিত্র চট্টোপাধ্যায়ের ৯টি ছবি ও অন্যান্য প্রয়াত অভিনেতাদের ১টি করে ছবি দেখানো হবে।
(The above story first appeared on LatestLY on Jan 06, 2021 04:01 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

