Glam Queens: চাঁদের হাট! কারিনা কাপুর, কিয়ারা আদভানি এবং সুহানা খানকে একটি ইভেন্টে একসঙ্গে দেখা গেল, দেখুন ছবি
বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি ও কারিনা কাপুর ও সুহানা খানকে একটি বিউটি ব্রান্ড ইভেন্টে (Beauty Brand Event) একসঙ্গে দেখা গেল।
নয়াদিল্লি: বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি ও কারিনা কাপুর ও সুহানা খানকে একটি বিউটি ব্রান্ড ইভেন্টে (Beauty Brand Event) একসঙ্গে দেখা গেল। 'গুড নিউজ' ছবিতে একসঙ্গে কাজ করেছেন বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি ও কারিনা কাপুর। এই দুই অভিনেত্রীর সঙ্গে দেখা গেল শাহরুখ খানের মেয়ে সুহানা খানকেও। 'দ্য আর্চিস' ছবিতে অভিনয় করে বলিউড ইন্ডাস্ট্রিতে পা রাখতে চলেছেন সুহানা। অনুষ্ঠানে তিন অভিনেত্রীকেই গ্ল্যামারাস লুকে দেখা গিয়েছে। তিনজনেরই একটি ভিডিও ভাইরাল হচ্ছে যেখানে নেটিজেনরা লাইক কমন্টে ভরিয়ে দিয়েছেন। কিয়ারাকে প্যাস্টেল সবুজ সিল্ক হাল্টার টপ এবং পালাজোতে দারুণ দেখাচ্ছিল, কারিনা একটি কালো স্ট্র্যাপলেস পোশাকে এবং সুহানা একটি লাল স্ট্র্যাপলেস পোশাকে। অনুষ্ঠানে তিনজনকে একসঙ্গে পাপারাজ্জিদের পোজ দিতে দেখা গেছে। নীচে তাঁদের ছবি দেখুন।
View this post on Instagram
(The above story first appeared on LatestLY on Sep 01, 2023 01:11 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

