Kareena Kapoor Khan : ফিরে যেতে চান, অপেক্ষা করতে পারছেন না করিনা

Kareena Kapoor Khan : ফিরে যেতে চান, অপেক্ষা করতে পারছেন না করিনা
ইচ্ছা প্রকাশ করিনার (ছবি ইনস্টাগ্রাম)

মুম্বই, ২৮ মার্চ : আবার ফিরে যেতে চান লন্ডনে (London)। আর অপেক্ষা করতে পারছেন না। পরিবারের সঙ্গে সুখের সময় কাটাতে চান তিনি। পুরনো ছবি শেয়ার করে এমন ইচ্ছাই প্রকাশ করলেন করিনা কাপুর খান (Kareena Kapoor Khan)।

নিজের ইনস্টাগ্রাম (Instagram) হ্যান্ডেলে রবিবার একটি ছবি শেয়ার করেন করিনা কাপুর খান। যেখানে সইফ (Saif Ali Khan), তৈমুরের সঙ্গে দেখা যায় ববিতা কাপুর, করিশ্মা কাপুর এবং তাঁর দুই সন্তান সামাইরা এবং কিয়ানকে। তৈমুরের (Taimur Ali Khan) জন্মের পর গোটা পরিবারের সঙ্গে ছুটি কাটাতে তাঁরা যেমন লন্ডনে পাড়ি দিয়েছিলেন, আবার নতুন করে সেই ভাল দিনগুলি ফিরে পেতে চান বলে জানান করিনা।

দেখুন...

 

View this post on Instagram

 

প্রসঙ্গত সুইজারল্যান্ডে একটি বাড়ি রয়েছে সইফ-করিনার। ছুটি পেলেই সেখানে চলে যান বলিউডের এই 'পাওয়ার কাপল'। সুইজারল্যান্ডের পর এবার ফের পরিবারের সঙ্গে করিনা লন্ডনে ছুটি কাটাতে চান বলে জানান।

আরও পড়ুন  : Kangana Ranaut : 'অবাঞ্ছিত কন্যা সন্তান ছিলাম', গোপন সত্যি প্রকাশ্যে আনলেন কঙ্গনা

প্রসঙ্গত দ্বিতীয় সন্তানের জন্মের পর থেকে আপাতত বাড়িতেই রয়েছেন করিনা কাপুর খান। তৈমুরের জন্মের পর যেমন তাঁর ছবি ও নাম ততক্ষণাৎ প্রকাশ করেন সইফিনা, দ্বিতীয় সন্তানের ক্ষেত্রে অন্য রাস্তায় হাঁটছেন তাঁরা। এই মুহূর্তে কোনওভাবেই সদ্যোজাতর নাম প্রকাশ করা হবে না বলে স্পষ্ট জানান বি টাউনের এই তারকা জুটি।

তৈমুরের নাম প্রকাশ্যে আনার পর যে ধরনের বিতর্ক শুরু হয়, দ্বিতীয় সন্তানের ক্ষেত্রে যাতে সেই একই পরিস্থিতির সম্মুখীন তাঁদের না হতে হয়, তার জন্যই ওই রাস্তা বেছে নেন সইফ, করিনা। জনপ্রিয় জুটির ঘনিষ্ঠ মহলের তরফে পাওয়া যায় এমন তথ্যই।

(The above story first appeared on LatestLY on Mar 28, 2021 04:28 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).