Dostana 2: ষ্টার কিড নয়, করণ জোহরের 'দোস্তানা ২' তে জায়গা পাচ্ছে এবার নতুন অভিনেতা লক্ষ্য
সব জল্পনা শেষ করে তৃতীয় ষ্টার কাস্ট হয়ে গেল করণ জোহরের 'দোস্তানা ২'- র। অবশেষে তিনি পুরোপুরিভাবে ঘোষণা করলেন 'দোস্তানা ২' - র চরিত্রে কারা থাকতে চলেছে। কিছুদিন আগেই তিনি ঘোষণা করেন কার্তিক আরিয়ান ও জাহ্নবী কাপুরের নাম।
মুম্বই, ৬ সেপ্টেম্বর: Karan Johar declared the third cast of Dostana 2: সব জল্পনা শেষ করে তৃতীয় ষ্টার কাস্ট হয়ে গেল করণ জোহরের (Karan Johar) 'দোস্তানা ২'- র। অবশেষে তিনি পুরোপুরিভাবে ঘোষণা করলেন 'দোস্তানা ২' - র চরিত্রে কারা থাকতে চলেছে। কিছুদিন আগেই তিনি ঘোষণা করেন কার্তিক আরিয়ান (Kartik Aryan) ও জাহ্নবী কাপুরের (Janhvi Kapoor) নাম।
এবার তৃতীয় নামটিও ঘোষণা করলেন করণ জোহর। তিনি লক্ষ্য- র (Lakshya) ছবি শেয়ার করে জানান তৃতীয় চরিত্রে অভিনয় করতে চলেছেন এই ব্যক্তিটি। এর আগে শোনা যাচ্ছিল রাজকুমার রাও তৃতীয় চরিত্রটিতে অভিনয় করতে পারেন। তবে তা হয়নি। কোলিন. ডি. চুনহার পরিচালনায় তৈরী হবে এই ছবিটি। প্রযোজনা করছেন করণ জোহর, হিরু জোহর ও অপূর্ব মেহতা। আরও পড়ুন, প্রিয়াঙ্কা চোপড়ার পোশাক ফের ঝড় তুলল, নিউ ইয়র্কে 'পিগি চপস'-র ফ্যাশান চোখ ঝলসে দিচ্ছে
লক্ষ্য- র পুরো নাম এখনো জানান নি। তাঁর পরিচয়ও গোপন রেখেছেন। লক্ষ্যকে দেখা যাবে বলিউডে ডেবিউ করতে।করণ জোহরকে সবথেকে বেশি বলিউড সেলেব্রিটিদের ছেলে মেয়েদের নিয়ে কাজ করতে দেখা যায়। তাই নিয়ে নেটিজেনদের প্রশ্ন এটি কোন সেলেব্রিটির সন্তান?
প্রসঙ্গত,'দোস্তানা ২' ছবির গের ভূমিকায় কে অভিনয় করবেন এই নিয়ে চলছিল দ্বন্দ্ব। শোনা যায় বলিপাড়ার তাবড় তাবড় অভিনেতারা এই চরিত্র ফিরিয়ে দেয়। অবশেষে কার্তিক আরিয়ান রাজি হন। প্রি- প্রোডাকশনের কাজ শেষ হয়ে গেলে শীঘ্রই শুরু হবে ছবির শুটিং। আশা করা যায় এটিও কমেডি চলচ্চিত্র হিসেবে ভালোই সাফল্য আনবে। কার্তিক আরিয়ানের 'ভুল ভুলাইয়া' ছবিও খুব শীঘ্রই মুক্তি পাবে। তার পোস্টার ইতিমধ্যে মুক্তি পেয়ে গেছে।
(The above story first appeared on LatestLY on Sep 06, 2019 02:21 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

