Kanchan Mullick: বিধায়ক-অভিনেতা কাঞ্চন মল্লিকের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ নিয়ে পুলিশের দ্বারস্থ স্ত্রী পিঙ্কি

টলিউডে নয়া বিতর্ক। শ্রাবন্তী চ্যাটার্জি, নুসরত জাহানের ব্যক্তিগত জীবন নিয়ে চলা বিতর্কের মাঝে হাজির কাঞ্চন মল্লিক নিয়ে বিতর্ক। এতদিন তাঁকে সবাই চিনত দারুণ একজন কমেডিয়ান হিসেবে। কিন্তু ভোটে দাঁড়িয়ে উত্তরপাড়া থেকে দারুণ জয়ের পর অভিনেতা থেকে তৃণমূলের বিধায়ক হওয়া কাঞ্চন মল্লিক এখন খবরে ব্যক্তিগত সম্পর্ক নিয়ে।

Kanchan Mullick: বিধায়ক-অভিনেতা কাঞ্চন মল্লিকের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ নিয়ে পুলিশের দ্বারস্থ স্ত্রী পিঙ্কি
বিতর্কে কাঞ্চন। (ছবি সৌজন্যে: ফেসবুক)

কলকাতা, ২০ জুন: টলিউডে নয়া বিতর্ক। শ্রাবন্তী চ্যাটার্জি, নুসরত জাহানের ব্যক্তিগত জীবন নিয়ে চলা বিতর্কের মাঝে হাজির কাঞ্চন মল্লিক (Kanchan Mullick) নিয়ে বিতর্ক। এতদিন তাঁকে সবাই চিনত দারুণ একজন কমেডিয়ান হিসেবে। কিন্তু ভোটে দাঁড়িয়ে উত্তরপাড়া থেকে দারুণ জয়ের পর অভিনেতা থেকে তৃণমূলের বিধায়ক হওয়া কাঞ্চন মল্লিক এখন খবরে ব্যক্তিগত সম্পর্ক নিয়ে। উত্তরপাড়ার বিধায়ক তথা অভিনেতার বিরুদ্ধে তাঁর স্ত্রী পিঙ্কি ব্যানার্জির (Pinki Banerjee) বিস্ফোরক অভিযোগ এনেছেন। এমনকী কাঞ্চনের স্ত্রী এই বিষয় নিয়ে নিউ আলিপুর থানাতেও অভিযোগ জানালেন।

কাঞ্চনের বিরুদ্ধে তাঁর স্ত্রী-পিঙ্কির অভিযোগ, কাঞ্চন ও তাঁর অভিনেত্রী-বান্ধবী শ্রীময়ী চট্টরাজ তাকে হেনস্থা করেছেন। কাঞ্চনের বিরুদ্ধে স্ত্রী পিঙ্কির অভিযোগ বেশ লম্বা ও গুরুতর। পিঙ্কি জানিয়েছেন, কাঞ্চন তাঁকে ক্রমাগত মানসিক নির্যাতন করে গিয়েছেন। এমনকী কাঞ্চন তাঁকে মদ্যপ অবস্থায় গালিগালাজ করেছেন বলেও  অভিযোগ। আরও পড়ুন: ইন্সটাগ্রামে নুসরত জাহানের বেবি বাম্পের ছবির সঙ্গে ছোট্ট একটি বার্তা, আবারও জল্পনা তুঙ্গে

অভিযোগের এখানেই শেষ নয়, নিজের বান্ধবী শ্রীময়ী চট্টরাজকে সঙ্গে নিয়ে কাঞ্চন গাড়ি থেকে তাঁকে নামিয়ে হেনস্থা করেছেন বলেও অভিযোগ করেছেন পিঙ্কি। বেশ কিছুদিন ধরে ছেলেকে নিয়ে আলাদা থাকেন বলে জানিয়েছেন পিঙ্কি। আলাদা থাকতে বাধ্য হন বলেও তিনি জানান। কাঞ্চনের বিরুদ্ধে তাঁর স্ত্রীর অভিযোগ, অতিরিক্ত মদ্যপান এবং মদ্যপানের পর অশ্লীল ভাষায় কথা বলা মেনে নিতে পারিনি। কিন্তু এতদিন চুপ করে ছিলেন কেন? পিঙ্কি জানালেন, মানসিকভাবে ছেলের উপর প্রভাব যাতে না পড়ে সেইজন্যই এতদিন চুপ ছিলেন। বেশ কয়েকদিন ধরেই সংবাদমাধ্যমে জোর গুঞ্জন টলিউডে গুঞ্জন কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজ একে অপরের সঙ্গে সম্পর্কে রয়েছেন। তখন থেকেই একটা ধারনা করা হয়েছিল, বিতর্কের একটা ধিকিধিকি আগুন জ্বলতেই পারে বিবাহিত কাঞ্চনকে নিয়ে।

(The above story first appeared on LatestLY on Jun 20, 2021 04:52 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).