শ্বশুরের শেষকৃত্যে কেঁদে বাড়ি ফিরে, মায়ের জন্য হাসপাতালে ছুটলেন কাজল, শরীর খারাপ তনুজার
সময়টা একেবারেই ভাল যাচ্ছে না কাজল-এর। শ্বশুর বীরু দেবগনের মৃত্যুর শোক কাটতে না কাটতেই মা তনুজার শরীর খারাপ হওয়ায় হাসপাতালে ছুটলেন কাজল। মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি তনুজা।
মুম্বই, ২৯ মে: সময়টা একেবারেই ভাল যাচ্ছে না কাজল (kajol)-এর। শ্বশুর বীরু দেবগন (Veeru Devgan)-র মৃত্যুর শোক কাটতে না কাটতেই মা তনুজার শরীর খারাপ হওয়ায় হাসপাতালে ছুটলেন কাজল। মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি তনুজা (Tanuja)। শোনা যাচ্ছে তনুজার শরীর একেবারেই ভাল নয়। তবে তাঁর ঠিক কী হয়েছে তা এখনও জানা যায়নি। দেখুন লীলাবতী হাসপাতালের সামনে কাজল--
সম্প্রতি একটি ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে শ্বশুর বীরু দেবগনের শেষকৃত্যে কাঁদছেন কাজল। অভিনেতা তথা, চিত্র পরিচালক, অ্যাকশন ডিরেক্টর বীরু দেবগণকে শেষ শ্রদ্ধা জানাতে স্বামী অভিষেক বচ্চনের সঙ্গেই অজয়-কাজলের বাড়িতে হাজির হয়েছিলেন ঐশ্বর্য রাই বচ্চন। সেখানেই 'রাই' কে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়তে দেখা গেল কাজলকে। বাবা বীরু দেবগণের মরদেহ কাঁধে নিয়ে হাঁটতে দেখা যায় ছেলে অজয় দেবগণকে।
বীরু দেবগনের শেষযাত্রায় ছিলেন অমিতাভ বচ্চন, বিদ্যা বালান, শাহরুখ খান, অভিষেক বচ্চন, ঐশ্বর্য রাই বচ্চন, অনিল কাপুর, পরিচালক অয়ন মুখোপাধ্যায়, সঞ্জয় দত্ত, সানি দেওল, ববি দেওলসহ আরও অনেক তারকা। ভিলা পার্লে ক্রিম্যাটোরিয়ামে শেষকৃত্য সম্পন্ন হয় এই জনপ্রিয় অ্যাকশন পরিচালকের। বলিউডের বিখ্যাত অ্যাকশন ডিরেক্টর বীরু দেবগন (Veeru Devgan)-এর মৃত্যুর খবর পেয়েই তাঁর ছেলে অজয় দেবগন (Ajay Devgan) কাছে ছুটে যান শাহরুখ খান (Shahrukh Khan)। কঠিন সময়ে অজয়-কাজল (Kajol)-এর পাশে থাকতে সব কাজ বাতিল করে শাহরুখ যান দেবগন বাড়িতে।
(The above story first appeared on LatestLY on May 29, 2019 07:18 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

