Jean-Luc Godard: ফ্রান্সের নিউ ওয়েব সিনেমার জনক চিত্র সমালোচক জঁ লুক গদারের জীবনাবসান, বিশ্ব চলচ্চিত্রে শোকের ছায়া
সাংস্কৃতিক মহল আজ অভিভাবক-হীন, বিশ্ব চলচ্চিত্রে শোকের ছায়া। প্রয়াত হলেন ফরাসি-সুইস পরিচালক, ফ্রান্সের নিউ ওয়েব সিনেমার জনক, চিত্র সমালোচক জঁ লুক গদার।
সাংস্কৃতিক মহল আজ অভিভাবক-হীন, বিশ্ব চলচ্চিত্রে শোকের ছায়া। প্রয়াত হলেন ফরাসি-সুইস পরিচালক, ফ্রান্সের নিউ ওয়েব সিনেমার জনক, চিত্র সমালোচক জঁ লুক গদার। লিবারেশন পত্রিকার মারফৎ জানা গিয়েছে এমনটাই। মৃত্যুকালে তাঁর বয়সে হয়েছিল ৯১ বছর। ফ্রান্সে নবকল্লোল চলচ্চিত্র আন্দোলন এসেছিল মূলত তাঁর হাত ধরেই। মৌলবাদের বিরুদ্ধে আওয়াজ, আইকনোক্লাস্টিক নীতি অর্থাৎ প্রতিষ্ঠানের রীতিনীতি বিরুদ্ধে সরব হয়েছেন সব সময়েই।
পরিচালক হিসেবে তাঁর কর্মজীবনের প্রথম অধ্যায় সবচেয়ে বেশি আলোচিত।১৯৬০ সালে তাঁর প্রথম পূর্ণ দৈর্ঘের ছবি ‘ব্রেথলেস’ নতুন এক সিনেমার ভাষা জন্ম দেয়। এরপর ‘ম্যাস্কুলিন ফেমিনিন’, ‘দ্য লিটল সোলজার’, মেড ইন ইউ এস এ’-এর মতো একের পর এক কালজয়ী ছবি উনি আমাদের উপহার দিয়েছেন।‘জাম্প কাট’ছিল তাঁর কৃষ্টির অন্যতম মহৎ সৃষ্টি।
Advertisement
সম্পর্কিত খবর
Iran-Israel Ceasefire Offer: ইরান-ইজরায়েলের যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছেন ট্রাম্প, দাবি ম্যাক্রোঁর
2025 ICC Women’s Cricket World Cup: সামনে এল ২০২৫ সালের আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপের সময়সূচী; ৩০ সেপ্টেম্বর এম. চিন্নাস্বামী স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি আয়োজক ভারত
San Francisco Unicorns vs MI New York, MLC 2025 Live Streaming: সান ফ্রান্সিসকো ইউনিকর্নস বনাম এমআই নিউ ইয়র্ক, এমএলসি ২০২৫, সরাসরি দেখবেন যেখানে
San Francisco Unicorns vs MI New York, MLC 2025 Dream11 Prediction: সান ফ্রান্সিসকো ইউনিকর্নস বনাম এমআই নিউ ইয়র্কের ম্যাচে এগিয়ে কে? একনজরে MLC 2025 Dream11 Prediction
Advertisement
Advertisement