ফিরল অসম বয়সী প্রেমের উষ্ণতা, ফের অনুপ জালোটার সঙ্গে ঘনিষ্ঠ জশলিন মাথারু

বিগ বসের স্ক্রিন থেকে রুপোলি স্ক্রিন। ভজনসঙ্গীতকার অনুপ জালোটা (Anup Jalota) ও তাঁর ২৯ বছর বয়সী বান্ধবী জাসলিন মাথারুকে (Jasleen Matharu) এবার দেখা যাবে একসঙ্গে একটি ছবিতে। সলমন খানের সঞ্চালনায় টিভি শো 'বিগ বস ১২' (Big Boss 12)- র ঘরে এই জুটিকে দেখা গিয়েছিল চুটিয়ে প্রেম করতে। শো' তে দুজনের মধ্যে সম্পর্কের কথা স্বীকার করেন তাঁরা। যা দেখে চমকে ওঠে লাখ লাখ দর্শক। তবে শো শেষে দুজনের মধ্যে খানিক দূরত্বও তৈরি হয়।

ফিরল অসম বয়সী প্রেমের উষ্ণতা, ফের অনুপ জালোটার সঙ্গে ঘনিষ্ঠ জশলিন মাথারু
অনুপ জালোটা ও বান্ধবী জশলিন মাথারু (Photo Credits: Yogen Shah)

মুম্বই, ১৭ অক্টোবর: বিগ বসের স্ক্রিন থেকে রুপোলি স্ক্রিন। গায়ক থেকে নায়ক।  ভজনসঙ্গীতকার অনুপ জালোটা (Anup Jalota) ও তাঁর ২৯ বছর বয়সী বান্ধবী জশলিন মাথারুকে (Jasleen Matharu) এবার দেখা যাবে একসঙ্গে একটি ছবিতে। সলমন খানের সঞ্চালনায় টিভি শো 'বিগ বস ১২'  (Big Boss 12)- র ঘরে এই জুটিকে দেখা গিয়েছিল চুটিয়ে প্রেম করতে। শো' তে দুজনের মধ্যে সম্পর্কের কথা স্বীকার করেন তাঁরা। যা দেখে চমকে ওঠে লাখ লাখ দর্শক। তবে শো শেষে দুজনের মধ্যে খানিক দূরত্বও তৈরি হয়।

তাতে কী? সম্পর্কের চাকা আবার ঘুরে দাঁড়িয়েছে। গতি তুলেছে তাঁদের সম্পর্ক। তবে শুধু সম্পর্কতেই আবদ্ধ নেই তাঁরা। জল গড়িয়েছে অনেক দূর। শোনা যাচ্ছে তাঁরা দুজন একই ছবিতে অভিনয় করতে চলেছেন। ছবির নাম 'ওহ মেরি স্টুডেন্ট হ্যায়' (Vo Meri Student Hai)। বান্ধবীর বাবা কেশর মাথারু ছবিটির পরিচালনা করছেন। এই ছবির প্রোমো শুট হয়ে গেছে। শুটের পর অনুপ ও জশলিন সংবাদমাধ্যমের মুখোমুখি হন।

আরও পড়ুন, উত্তরের এই রাজ্য ভীষণ পছন্দের দক্ষিণী সুপারস্টার রজনীকান্তের;

ছবির লোকেশনে তাঁদের দুজনকে বেশ অন্যরকম দেখতে লাগছিল বৈ কী! বিশেষ করে অনুপ জালোটাকে দেখা যায় চকমকে টি- শার্টে। হাতে একটি বন্দুক, গলায় AJ লেখা লকেট। যেন ২০ বছর বয়সী কুল ডুড। অন্যদিকে তাঁর বান্ধবীকে দেখা যায় লাল মিনি স্কার্ট ও নাভির ওপর তোলা সাদা শার্টে। কী লাস্যময়ীই না লাগছে তাঁকে! চোখ ফেরানো দায়।

অনুপ জালোটা ও জশলিন মাথারু (Photo Credits: Yogen Shah)

গান থেকে এন্টারটেইনমেন্ট সবটাই তাঁর ভক্তদের উপহার দিয়েছেন ভজন গায়ক অনুপ জালোটা। তবে এবার আরও বড় চমক। তাঁর ছবি কেমন লাগে এখন তাই দেখার। ছবির জোরদার প্রমোশনও শুরু করে দিয়েছেন এই হট জুটি। শুটিং শেষ হলে খুব শীঘ্রই মুক্তি পাবে তাঁদের ছবি 'ওহ মেরি স্টুডেন্ট হ্যায়'।

(The above story first appeared on LatestLY on Oct 17, 2019 10:42 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).