Arjun Kapoor On Malaika Arora : অভিযোগে ভরিয়ে দেন মালাইকা? কী বললেন অর্জুন কাপুর
মুম্বই, ২৭ এপ্রিল: মালাইকা অরোরাকে নিয়ে মুখ খুললেন অর্জুন কাপুর (Arjun Kapoor)। সম্প্রতি এক সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে মুখ খোলেন অর্জুন। তিনি বলেন, মালাইকা আজ পর্যন্ত কখনও কোনও বিষয়ে অভিযোগ করেননি। মালাইকা (Malaika Arora) তাঁর চেয়ে বয়সে বেশ কিছুটা বড় হলেও, কখনও তাঁকে বিরক্তির মধ্যে ফেলেন না। মালাইকা একজন সহনশীল মানুষ বলেও মন্তব্য করেন অর্জুন।
তিনি আরও বলেন, মাত্র ২০ বছর বয়স থেকে কাজ করছেন মালাইকা। এখনও সেই একই ধারা অব্যাহত। তা সত্ত্বেও তাঁকে কখনও কোনও বিষয়ে অভিযোগ করতে তিনি শোনেননি বলে বিশেষ বান্ধবীর ভূয়ষী প্রশংসা করেন অর্জুন কাপুর। পাশাপাশি মালাইকার কাছ থেকে তিনি সব সময় শিখছেন বলেও মন্তব্য করেন অর্জুন। জীবনে সব সময় সহনশীল থেকে কীভাবে খুশি থাকতে হয়, মালাইকা তাঁকে প্রতি মুহূর্তে শেখান বলেও জানান অর্জুন।
আরও পড়ুন : Mithun Chakraborty : কেমন আছেন মিঠুন চক্রবর্তী? খোলসা করলেন ছেলে
আরবাজ খানের (Arbaaz Khan) সঙ্গে বিচ্ছেদের পর থেকে মালাইকা কবে অর্জুনের সঙ্গে গাঁটছড়া বাঁধবেন, তা নিয়ে জোর জল্পনা শুরু হয়। তবে অর্জুন, মালাইকার যে এই মুহূর্তে বিয়ের কোনও পরিকল্পনা নেই, বার বার তা স্পষ্ট করে দেন বলিউডের এই তারকা জুটি।
(The above story first appeared on LatestLY on Apr 27, 2021 08:22 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

