Pahalgam Terror Attack: পাকিস্তানি অভিনেতাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট সার্জিকাল স্ট্রাইক চালাল ভারত সরকার
পহেলগামের ঘটনা নিয়ে পাকিস্তানের সঙ্গে ইতিমধ্যেই সম্পর্ক আরও অবনতি হয়েছে। আর যখনই কোনও জঙ্গি হামলা ঘটে তখনই বিনোদনজগতে এর বড়সড় প্রভাব পড়ে।
পহেলগামের (Pahalgam) ঘটনা নিয়ে পাকিস্তানের সঙ্গে ইতিমধ্যেই সম্পর্ক আরও অবনতি হয়েছে। আর যখনই কোনও জঙ্গি হামলা ঘটে তখনই বিনোদনজগতে এর বড়সড় প্রভাব পড়ে। ২০১৬ সালে উড়ি হামলার পর পাকিস্তানি তারকাদের ভারতে কাজ করার ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল কেন্দ্র। পরবর্তীকালে সেই নিয়ম কিছুটা শিথিল হয়েছিল। তবে পহেলগামে জঙ্গি হামলার পর আরও কড়া পদক্ষেপ নিল কেন্দ্র সরকার। এবার পাক তারকাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টগুলি ব্লক করা হল ভারতে। অর্থাৎ হানিয়া আমির (Hania Aamir), মাহিরা খান, আলি জাফার, ফাওয়াদ খানদের মতো তারকাদের কোনও পোস্টই ভারতীয়রা দেখতে পাবেন না।
ইতিমধ্যেই ব্লক করা হয়েছে পাক ইউটিউব চ্যানেলগুলিও
শুধু সোশাল মিডিয়া অ্যাকাউন্টগুলি ব্লক করার পাশাপাশি সম্প্রতি ১৬টি পাক ইউটিউব চ্যানেল ব্যান করে ভারত সরকার। প্রসঙ্গত, পহেলগাম হামলার পর মাহিরা খান এই ঘটনা নিয়ে সোশাল মিডিয়ায় পোস্ট করেছিলেন। পরবর্তীকালে যখনই ভারতের পক্ষ থেকে সিন্ধু জলচুক্তি বাতিল করা হয় এবং কূটনৈতিক সম্পর্কে ইতি টানা হয়, তারপরই সেই পোস্ট মুছে ফেলেন।
মুক্তি আটকে গেল আবীর গুলাল ছবির
এই ঘটনার পর থেকে দুই দেশের বিনোদন জগতে ভালোই প্রভাব পড়েছে। চলতি মাসে দুই দেশেই মুক্তি পাওয়ার কথা ছিল ফাওয়াদ খান এবং বানি কাপুর অভিনীত আবীর গুলাল ছবিটি। কিন্তু বর্তমানে যা অবস্থা তাতে আপাতত ভারত, পাকিস্তান উভয় দেশেই আটকে গিয়েছে এই ছবির মুক্তি। যার জেরে ব্যাপক ক্ষতির সম্মুখীন প্রযোজকরা।
(The above story first appeared on LatestLY on Apr 30, 2025 10:29 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

