Johnny Depp-Amber Heard: 'দয়া করে গায়ে হাত তুলো না', প্রাক্তন স্ত্রী অ্যাম্বারের বিরুদ্ধে উঠল জনি ডেপকে নিগ্রহের অভিযোগ
অ্যাম্বার বলেন, তিনি কথা দিতে পারছেন না। মাঝে মাঝে তাঁর কী হয়, তিনি বুঝতে পারেন না। ওই সময় তিনি গায়ে হাত তুলে ফেলেন বলে ওই অডিও ক্লিপে অ্যাম্বার হার্ডকে বলতে শোনা যায়।
জনি ডেপ (Johnny Depp) , অ্যাম্বার হার্ডের (Amber Heard) বিচ্ছেদ এবং মানহানির মামলা নিয়ে উত্তাল হলিউড। জনি ডেপের বিরুদ্ধে শারীরিক নিগ্রহের অভিযোগ করেন অ্যাম্বার। যার পরই জনি পালটা অ্যাম্বারের বিরুদ্ধে হায়ের করেন মানহানির মামলা। দু পক্ষের কাঁদা ছোড়াছুড়ির জেরে কার্যত উত্তাল সোশ্যাল মিডিয়া। জনির বিরুদ্ধে অ্যাম্বার একাধিকবার শারীরিক নিগ্রহের অভিযোগ তোলেন, কিন্তু এবার প্রকাশ্যে নয়া অডিও ক্লিপ। যেখানে অ্যাম্বারকে শারীরিক নিগ্রহ করতে নিষেধ করতে শোনা যায় অভিনেতাকে। যে অডিও ক্লিপটি ভাইরাল হয়েছে, সেখানে শোনা যায়, জনি বার বার বলছেন, অ্যাম্বার যাতে শারীরিকভাবে নিগ্রহ না করেন।
যার উত্তরে অ্যাম্বার বলেন, তিনি কথা দিতে পারছেন না। মাঝে মাঝে তাঁর কী হয়, তিনি বুঝতে পারেন না। ওই সময় তিনি গায়ে হাত তুলে ফেলেন বলে ওই অডিও ক্লিপে অ্যাম্বার হার্ডকে বলতে শোনা যায়। এতদিন পর্যন্ত জনি ডেপের বিরুদ্ধে যে মারধরের অভিযোগ করেন অ্যাম্বর, এবার সেই অভিযোগ ঘুরতে শুরু করেছে তাঁর বিরুদ্ধেও।
আরও পড়ুন: Debleena Dutt: দেবলীনার জীবনের 'সূর্যকিরণ' ঋষভ? গুঞ্জন টলি টাউনে
"The last [few] years has felt like a perverse situation that was inflicted on me. It hurts." #JohnnyDepp
Amber Heard inflicted severe abuse on Johnny Depp during their relationship, admitting to it in audio. When he left, she inflicted false accusations against him. pic.twitter.com/FExNcfH7s6
— The Right Side of the Roaring Rapids (@roaringrapids22) May 9, 2022
যদিও অ্যাম্বার হার্ড দাবি করেন, ভাইরাল হওয়া ওই অডিও ক্লিপের বিষয়ে তিনি কিছু জানেন না।
(The above story first appeared on LatestLY on May 12, 2022 12:12 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

