Leonardo DiCaprio New GF Neelam Gill: ভারতীয় তন্বীর প্রেমে পড়েছেন লিওনার্দো, ২০ বছরের ছোট এই মডেলের আসল পরিচয় জানুন

নিজের থেকে ২০ বছরের ছোট এক মডেলের সঙ্গে লুকিয়ে প্রেমালাপ চালাচ্ছেন লিওনার্দো। কে ওই সুন্দরী মডেল? ভারতের সঙ্গেই বা তাঁর কীসের যোগ?

Leonardo DiCaprio New GF Neelam Gill: ভারতীয় তন্বীর প্রেমে পড়েছেন লিওনার্দো, ২০ বছরের ছোট এই মডেলের আসল পরিচয় জানুন
Leonardo DiCaprio, Neelam Gill (Photo Credits: Wikimedia Commons)

ভারতীয় তন্বীর প্রেমে পড়েছেন হলিউড তারকা লিওনার্দো ডি ক্যাপ্রিও (Leonardo DiCaprio)। বুধবার রাতে লন্ডনের (London) এক নামী রেস্তোরাঁয় লুকিয়ে নৈশভোজে গিয়েছিলেন দুটিতে মিলে। গোপনীয়তার বেড়াজাল টপকে জনপ্রিয় ওই মডেলের সঙ্গে আলোকচিত্রীদের ক্যামেরাবন্দি হন অস্কারজয়ী অভিনেতা। সেই খবর প্রকাশ্যে আসতেই জল্পনা শুরু ভক্তমহলে। আবার প্রেমে পড়েছেন 'টাইটানিক'এর (Titanic) জ্যাক। লিওনার্দোর সঙ্গে কে ওই সুন্দরী মডেল? ভারতের সঙ্গেই বা তাঁর কীসের যোগ?

ওই ব্রিটিশ মডেলের নাম নীলম গিল (Neelam Gill)। তিনি ভারতীয় বংশোদ্ভূত। পাঞ্জাবি পরিবারের মেয়ে হলেও বর্তমানে তিনি পুরোদস্তুর ব্রিটিশ নাগরিক। মাত্র ১৪ বছর বয়স থেকে তাঁর মডেলিং কেরিয়ার শুরু। মার্কিন মুলুকের ফ্যাশন জগতে তাঁর বেজায় খ্যাতি রয়েছে।

নীলম গিল... 

 

View this post on Instagram

 

A post shared by NEELAM KAUR GILL (@neelamkg)

চলতি বছরের কান চলচ্চিত্র উৎসবের (Cannes Film Festival) রেড কার্পেটে হেঁটেছিলেন ২৮ বছরের ব্রিটিশ মডেল নীলম গিল (Neelam Gill)। সেখানে অতিথি হিসাবে ছিলেন 'জ্যাক' (Leonardo DiCaprio)। নিজের থেকে ২০ বছরের ছোট  এক মডেলের সঙ্গে লুকিয়ে প্রেমালাপ চালাচ্ছেন লিওনার্দো। হু হু করে ছড়িয়েছে সেই সংবাদ।

কানের রেড কার্পেটে নীলম... 

 

View this post on Instagram

 

A post shared by NEELAM KAUR GILL (@neelamkg)

তবে এদিন রেস্তোরাঁয় লিওনার্দো এবং নীলমের সঙ্গে ছিলেন অভিনেতা মা এবং কিছু বন্ধু বান্ধবও। মায়ের সঙ্গে প্রেমিকার সাক্ষাৎ করাতেই কি এই বিশেষ নৈশভোজের আয়োজন করেছিলেন লিও। তবে কি 'পাকা কথা'ও সম্পন্ন হয়েছে!

বিকিনিতে নীলম গিল... 

 

View this post on Instagram

 

A post shared by NEELAM KAUR GILL (@neelamkg)

যদিও এর আগে বহু মডেলের সঙ্গে ডেট করতে দেখা গিয়েছে লিওনার্দোকে। তবে নীলমের সঙ্গে তাঁর সম্পর্ক কী বা কেমন সেই উত্তর সময় দেবে।

(The above story first appeared on LatestLY on Jun 04, 2023 01:19 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).