Avatar The Way Of Water Twitter Review: 'অবতার টু' যেন 'ভিস্যুয়াল ওয়ান্ডার', বিশ্ব জুড়ে মুক্তির পর প্রশংসায় পঞ্চমুখ দর্শকরা

Avatar The Way Of Water Twitter Review: 'অবতার টু' যেন 'ভিস্যুয়াল ওয়ান্ডার', বিশ্ব জুড়ে মুক্তির পর প্রশংসায় পঞ্চমুখ দর্শকরা
Avatar The Way Of Water (Photo Credit: Instagram)

আজ ১৬ ডিসেম্বর বিশ্ব জুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পেল জেমস ক্যামেরন (James Cameron) পরিচালিত ‘অবতারঃ দ্য ওয়ে অফ ওয়াটার’ (Avatar The Way Of Water)। ছবি মুক্তির আগেই থেকেই অগ্রিম টিকিট বুকিং শুরু হয়ে গিয়েছিল। বছরের শেষ লগ্নে এসে মুক্তি পেয়ে ছক্কা হাঁকিয়েছে ছবি।

ইতিমধ্যেই অগ্রিম টিকিট বুকিং থেকেই একটা বিশাল অঙ্কের ব্যবসা করেছে ছবি। মুক্তির পর প্রেক্ষাগৃহে রেকর্ড ভাঙা ব্যবসা করতে চলেছে ‘অবতারঃ দ্য ওয়ে অফ ওয়াটার’ (Avatar The Way Of Water)। এমনই অনুমান করছে চলচ্চিত্র বিশ্লেষকরা।

সোশ্যাল মিডিয়া জুড়ে দর্শকরা ছবির রিভিউ দিতে শুরু করেছেন। ছবির গ্রাফিক্স থেকে শুরু করে ভিজ্যুয়াল সকল কিছুর প্রশংসায় পঞ্চমুখ দর্শকমহল। ২০০৯ সালে মুক্তি পেয়েছিল ‘অবতার’ (Avarat)। প্রথম ছবির সাফল্য এবং ব্যবসা দ্বিতীয়টির জন্যে উৎসাহ জুগিয়েছিল পরিচালককে। দীর্ঘ ১৩ বছরের অপেক্ষার পর জেমস ক্যামেরন নিয়ে এসেছেন ‘অবতার টু’।

ছবি দেখে দর্শকদের কী প্রতিক্রিয়া দেখুনঃ

(The above story first appeared on LatestLY on Dec 16, 2022 05:19 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).