Holi 2021 : হোলিতে সারার পুল পার্টি, ভাইরাল সারার বিকিনি ছবি

Holi 2021 : হোলিতে সারার পুল পার্টি, ভাইরাল সারার বিকিনি ছবি
হোলি পার্টিতে সারা

মুম্বই, ২৯ মার্চ : হোলির দিন পুল পার্টিতে মেতে উঠলেন সারা আলি খান। সাদা রঙের বিকনি পরেই পুল পার্টিতে মেতে ওঠেন সারা। রংয়ের উৎসবের সকালে নিজের সোশ্যাল হ্যান্ডেলে ভি়ডিয়ো শেয়ার করে অনুরাগীদের শুভেচ্ছা জানালেও, বিকিনি পরা ছবি নিয়ে কোনও স্টেটাস শেয়ার করতে দেখা যায়নি সারাকে। এবার আচমকাই সারার বিকিনি ছবি উঠে আসে সামাজিক মাধ্যমে। যে ছবি প্রকাশ্যে আসতেই হু হু করে তা ভাইরাল হয়ে যায়।

দেখুন...

 

 

View this post on Instagram

 

জানা যাচ্ছে, বাবা সইফ আলি খান (Saif Ali Khan) এবং সৎ মা করিনার সঙ্গেই হোলি পার্টিতে মেতে ওঠেন সারা আলি খান (Sara Ali Khan)। হোলি পার্টিতে সারার বিকিনি ছবি দেখে, অনেকেই তাঁকে অমৃতার (Amrita Singh) 'হমশকল' বলে মন্তব্য করেন। সারা এক্কেবারে মায়ের প্রতিচ্ছবি বলে মন্তব্য করেন অনেকে।

আরও পড়ুন  : West Bengal Assembly Elections 2021: 'ভাষা হারিয়ে যাচ্ছে', মদন মিত্রর সঙ্গে বিজেপির তারকা প্রার্থীদের দেখে ক্ষোভ রূপাঞ্জনার

অন্যদিকে হোলি উপলক্ষ্যে করিনা (Kareena Kapoor Khan) নিজের সোশ্যাল হ্যান্ডেলে তৈমুরের (Taimur Ali Khan) একটি ছবি শেয়ার করেন। যেখানে রং মেখে ক্যামেরার সামনে পোজ দিতে দেখা যায় তৈমুরকে।

(The above story first appeared on LatestLY on Mar 29, 2021 04:59 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).