Priyanks Chopra : নিকের বুকে 'বন্দুক' ধরলেন প্রিয়াঙ্কা

Priyanks Chopra : নিকের বুকে 'বন্দুক' ধরলেন প্রিয়াঙ্কা
হোলির রঙে রঙিন প্রিয়াঙ্কা

মুম্বই, ২৯ মার্চ : রংয়ের উৎসবে মেতে উঠলেন প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra)। নিক জোনাস-সহ পরিবারের প্রত্যেকের সঙ্গে হোলিতে মেতে উঠলেন পিগি। রংয়ের উৎসবে নিক (Nick Jonas), প্রিয়াঙ্কার সঙ্গে দেখা যায় অভিনেত্রীর শ্বশুর, শাশুড়িকেও।

দেখুন...

 

 

View this post on Instagram

 

গত বছর হোলির আগে মুম্বইতে আসেন প্রিয়াঙ্কা চোপড়া, নিক জোনাস। ওই সময় পুণেতে নাতাশা পুনাওয়ালা এবং আদর পুনাওয়ালা (ভারতের ভ্যাকসিন ম্যান)-র বাগান বাড়িতে হাজির হন 'নিকিয়াঙ্কা'। গতবার বন্ধুর বাগান বাড়িতে হাজির হয়ে  রংয়ের উৎসব কাটালেও, এবার করোনা (Corona) বাধ সাধে তাঁদের আনন্দে। ফলে এবার বিদেশে বসেই হোলি কাটান প্রিয়াঙ্কা চোপড়া এবং নিক জোনাস।

আরও পড়ুন : West Bengal Assembly Elections 2021: 'ভাষা হারিয়ে যাচ্ছে', মদন মিত্রর সঙ্গে বিজেপির তারকা প্রার্থীদের দেখে ক্ষোভ রূপাঞ্জনার

তবে মার্কিন মুলুকে নয়, লন্ডনেই হোলি কাটান প্রিয়াঙ্কা। হলিউডের একটি ছবির শ্যুটিং শুরু করেন পিগি। শ্যুটিংয়ে মাঝে করোনার নয়া স্ট্রেন থাবা বসাতে শুরু করে লন্ডন জুড়ে। ফলে ওই সময় লন্ডন (London) থেকে আর ক্যালিফোর্নিয়ার বাড়িতে ফিরতে পারেননি প্রিয়াঙ্কা চোপড়া। যার জেরে এবার লন্ডনে বসেই রংয়ের উৎসবে মেতে ওঠেন পিগি।

(The above story first appeared on LatestLY on Mar 29, 2021 02:07 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).