Cannes 2019: রেড কার্পেটে হাঁটা হিনা খান-কে কটাক্ষ সাংবাদিকের, সহ অভিনেতারা এগিয়ে এলেন সমর্থন
কান ফিল্ম ফেস্টিভ্যাল মানেই হলিউডের জমকালো আলো, তারাদের হাঁটা আর হেভিওয়েট সেলেবদের ছবি তোলার হুড়োহুড়ি। নামজাদা হলিউড তারকাদের ভিড়ে বলিউডের দু একজন থাকলেই দেশের মিডিয়া ঝাঁপিয়ে পড়ে।
ওয়েব ডেস্ক: কান ফিল্ম ফেস্টিভ্যাল (Cannes 2019) মানেই হলিউডের জমকালো আলো, তারাদের হাঁটা আর হেভিওয়েট সেলেবদের ছবি তোলার হুড়োহুড়ি। নামজাদা হলিউড তারকাদের ভিড়ে বলিউডের দু একজন থাকলেই দেশের মিডিয়া ঝাঁপিয়ে পড়ে। ঐর্শ্বয়া রাই (Aishwarya Rai) থেকে দাীপিকা পাডুকোন (Deepika Padukone),সোনাম কাপুর (Sonam Kapoor) -রা কানের রেড কার্পেটে যত না পথ হেঁটেছেন, তার চেয়ে ঢের ঢের বেশি ছবি তাদের হেঁটেছে। এবার কান ফিল্ম ফেস্টিভ্যাল-এ হাঁটতে দেখা গিয়েছে ছোট পর্দার অভিনেত্রী হিনা খানকে। হিনাকে কানের লুকে দারুণ দেখাচ্ছে।
কিন্তু ছোট পর্দার অভিনেত্রী হিনা কী করে এত বড় একটা ফিল্ম ফেস্টিভ্যালে হাঁটলেন তা নিয়ে প্রশ্ন করে একটি বিতর্কিত টুইট করেন সর্বভারতীয় এক ম্যাগাজিনের সম্পাদক-জিতেশ পিল্লাই। সেই সম্পাদক হিনাকে কটাক্ষ করে তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে লেখেন,''কান আচমকাই চান্দিভালি স্টুডিও হয়ে গিয়েছে।'' প্রসঙ্গত, চান্দিভালি স্টুডিওতে হিন্দির ছোটপর্দার সিরিয়ালের শ্যুটিং হয়। আসলে, সেই সাংবাদিক ঘুরিয়ে প্রশ্ন করেন, কান ফিল্ম ফেস্টিভ্য়ালে কী করে একজন ছোটপর্দার অভিনেতা হাঁটছেন! 'ইয়ে রিস্তা কেয়া ক্যাহলাতা হ্যায়' থেকে 'কসৌটি জিন্দেগি'-র মত সিরিয়ালে অভিনয় করে খ্যাতি পান হিনা। 'বিগ বস'-এও দেখা গিয়েছে তাঁকে। এখনও বলিউডে কোনও সিনেমায় দেখা যায়নি হিনাকে। এখানেই ঘুরিয়ে প্রশ্ন করে সেই সাংবাদিক হিনার কানে থাকা নিয়ে প্রশ্ন তোলেন।
সেই সাংবাদিকের আক্রমণের পর হিনার পাশে থেকে টুইট করেন তাঁর সহ অভিনেতারা। টিভি অভিনেতা করণ ভোরা সেই সাংবাদিককে তাঁর বিতর্কিত ইনস্টাগ্রাম স্টোরি দিয়ে লেখেন, আপনি বোধহয় ভুলে গিয়েছেন যে চান্দিভালি স্টুডিও নিয়ে আপনি হিনাকে আক্রমণ করলেন, সেইখানে থেকেই শাহরুখ খান, অনুপম খের, নাসিরউদ্দিন শাহ, সুশান্ত সিং রাজপুতের মত অভিনেতারা বড় তারকা হয়েছেন। বিতর্কের পর অবশ্য হিনা খানের কানে থাকা নিয়ে তাঁর মন্তব্যের জন্য তিনি ক্ষমা চেয়ে নেন। প্রসঙ্গত, ৭২তম কান উৎসবে হিনা খান আমন্ত্রণ পান তাঁর শর্টফিল্ম 'লাইনস'-এর ফার্স্ট লুক প্রকাশের জন্য।
(The above story first appeared on LatestLY on May 17, 2019 10:21 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

